1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-২০২৭ এ কোষাধ্যক্ষ (ট্রেজারার) পদে ২ হাজার ৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোঃ জিয়াউর রহমান। বিএনপি-সমর্থিত “নীল প্যানেল” থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আইনজীবীদের ব্যাপক সমর্থন নিয়ে এ বিজয় অর্জন করেন। এর আগে দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও সাংগঠনিক সক্রিয়তার মাধ্যমে তিনি সহকর্মী আইনজীবীদের আস্থা অর্জন করেছিলেন।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৪৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনের ফলাফলে সভাপতি পদে সর্বোচ্চ ভোট পাওয়ার পর কোষাধ্যক্ষ পদে জিয়াউর রহমান দ্বিতীয় সর্বোচ্চ ভোট অর্জন করেন। আর তৃতীয় সর্বোচ্চ ভোট নিয়ে নির্বাচিত হন সাধারণ সম্পাদক পদের প্রার্থী। নির্বাচনের এ ফলাফলকে আইনজীবীদের মধ্যে নীল প্যানেলের প্রতি ব্যাপক সমর্থনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১৩টিতেই বিজয় পেয়েছে বিএনপি-সমর্থিত নীল প্যানেল। অপরদিকে একটি পদে জয় পেয়েছে জামায়াতপন্থি সবুজ প্যানেলের প্রার্থী। নির্বাচনের ফল ঘোষণার পর সুপ্রিম কোর্ট অঙ্গনে নীল প্যানেলের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

আইনজীবীদের একটি বড় অংশ মনে করছেন, দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা, পেশাগত আন্তরিকতা ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জিয়াউর রহমানকে একজন গ্রহণযোগ্য নেতৃত্বে পরিণত করেছে। তাঁর এ বিজয়কে অভিজ্ঞতা, দায়িত্বশীলতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির স্বীকৃতি হিসেবেও দেখছেন অনেকে।

নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্ট বার ভবন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই ভোটারদের উপস্থিতিতে আদালতপাড়া ছিল সরগরম। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা।

নবনির্বাচিত কোষাধ্যক্ষ জিয়াউর রহমানকে অভিনন্দন জানিয়ে সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, তিনি অতীতের মতোই সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে বার অ্যাসোসিয়েশনের আর্থিক ব্যবস্থাপনা পরিচালনা করবেন এবং আইনজীবীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :