1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
নওগাঁ সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমে গতি আনতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের দমদত্তবাড়ী গ্রামের জলিল: দিনমজুর থেকে শত কোটি টাকার সম্পদের মালিক, জনমনে প্রশ্নের ঝড় ২৮২৩ ভোট পেয়ে দ্বিতীয় সর্বোচ্চ ভোটে নির্বাচিত হলেন কোষাধ্যক্ষ জিয়াউর রহমান আত্রাই ইউপি ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, টিডিআরের দায়িত্বে বহিরাগত! আগুনে পুড়ে ছাই স্বপ্ন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আর্থিক সহায়তা নিয়ে মেয়র প্রার্থী খোরশেদ আলম মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির প্রতিবাদে আত্রাইয়ে মানববন্ধন, ক্ষোভে ফুঁসে উঠলেন ফারিয়া নেতারা আত্রাইয়ে হেরোইন ও নেশাজাতীয় ইনজেকশনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী প্রিন্স গ্রেফতার সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি ‘দ্য রেনেসাঁস ওভারসিজ’ দিচ্ছে নিরাপদ বিদেশ যাত্রার নিশ্চয়তা ধামসোনা ইউনিয়নে মেম্বার পদপ্রার্থী দেলোয়ার হোসেন মিন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত আত্রাইয়ের যুবক র‍্যাবের অভিযানে ৮৫ পিচ ইয়াবাসহ নাটোরে আটক

নওগাঁ সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমে গতি আনতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:নওগাঁ সদর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, মামলা গ্রহণ ও নিষ্পত্তি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটরদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ নওগাঁ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলার নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা সমন্বয়কারী হোসনেআরা স্বপ্না বিগত সভার সিদ্ধান্তসমূহ পাঠ করে শোনান। পরে গ্রাম আদালতের চলমান কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তির অগ্রগতি, তথ্য সংরক্ষণ, নথিপত্র সংরক্ষণ ও ডকুমেন্ট হালনাগাদ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. শাহীন মাহমুদ বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প খরচে দ্রুত ও সহজে ন্যায়বিচার নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। তাই প্রতিটি ইউনিয়নে নিয়মিত মামলা গ্রহণ ও নিষ্পত্তির মাধ্যমে এ কার্যক্রমকে আরও সক্রিয় ও জনবান্ধব করতে হবে।”

তিনি প্রতিটি ইউনিয়নে কমপক্ষে ৫টি করে মামলা গ্রহণ ও নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি গ্রাম আদালতের সকল রেজিস্টার, নথিপত্র ও প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়মিতভাবে হালনাগাদ রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভায় অংশগ্রহণকারীরা গ্রাম আদালত কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকর করতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। সভার শেষে গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও কার্যকরভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :