1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আ.লীগ নেতাদের নিয়ে আইনশৃঙ্খলা সভা! প্রশ্নের মুখে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক মহল কচি কণ্ঠের আসরের রাজশাহী জেলা কমিটি গঠন ছাত্রলীগ থেকে ছাত্রদল! ক্ষমতা বদলেই ‘রঙ বদলের’ অভিযোগে এ.আর অনিককে ঘিরে তোলপাড় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন

আখাউড়ায় ভিপি নূরের বিরুদ্ধে আইনমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে ঝাড়ু মিছিল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২

জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হককে নিয়ে কটুক্তির প্রতিবাদে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আখাঊড়া উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে শনিবার (২ জুলাই) বিকালে পৌরশহরের সড়ক বাজারস্থ দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে এক প্রতিবাদ সভাবেশ করে। বিক্ষোভ মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেয়।
এ সময় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নুরের কুশপুত্তলিকা দাহ ও তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করা হয়।
মিছিলে উপস্থিত সকলে ঝাড়ু হাতে নিয়ে ভিপি নূরের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল। উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি এড. আব্দুল্লাহ ভূইয়া বাদল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মমিন বাবুল, পৌর যুবলীগের সভাপতি মোঃ মনির খান, মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন ও যুবলীগ নেতা মোঃ আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, পৌর ছাত্রলীগের আহবায়ক নাঈমুর রহমান রনি, উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শাওন, দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক নাঈম আহমেদ নীড়, ধরখার ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সাফায়েত রবিন, মনিয়ন্দ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মশিউর রহমান রিপন, কলেজ ছাত্রলীগের আহবায়ক আবু বক্কর আজমাইন প্রমুখ।
এ সময় বক্তারা আইনমন্ত্রী আনিসুল হককে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানএবংতথ্য প্রযুক্তি আইনে ভিপি নূরের বিরুদ্ধে মমলা দায়ের করার জন্য সরকারের প্রতি অনুরোধ করেন। ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতায় বিরোধিতা করেছিল, তারা আজকে পদ্মা সেতু তৈরীরও বিরোধীতা করছে। বক্তারা পদ্মা সেতুর বিরোধীতা কারীদেরকে নব্য রাজাকার হিসেবে আখ্যা দিয়ে তাদের বিচার করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নূর আইনমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। উল্লেখ্য যে, আইনমন্ত্রী আনিসুল হক আখাউড়া-কসবা এলাকার সংসদ সদস্য।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :