1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর রাণীনগর উপজেলায় এক কাস্টমস কর্মকর্তাকে বহনকারী গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরে রাণীনগর ও আত্রাই উপজেলা বিএনপির নেতাকর্মী এবং প্রশাসনের তৎপরতায় ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়।

ভুক্তভোগী সারোয়ার হোসেন নয়ন জানান, জমির ধান জোরপূর্বক কর্তনের ঘটনায় দায়ের করা একটি মামলার বিষয়ে নওগাঁ আদালতে প্রয়োজনীয় কার্যক্রম শেষে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ফেরার পথে সান্তাহার-রাণীনগর মহাসড়কের ডাঙ্গাঁপাড়া মোড় এলাকায় পৌঁছালে বিকেল আনুমানিক ২টার দিকে একদল লোক তার বহনকারী সিএনজির গতিরোধ করে। পরিস্থিতি মুহূর্তেই ভয়াবহ রূপ নিলে সিএনজি চালক দ্রুত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গাড়ি দ্রুত চালিয়ে নিকটবর্তী একটি বাড়িতে আশ্রয় নেন।

ঘটনার খবর পেয়ে স্বজন, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করেন। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সারোয়ার হোসেন নয়নের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে পথরোধ করে টিএম রাসেল (পিতা-মৃত টিএম কায়কোবাদ), রিয়াদ সোনার (পিতা-মহসিন সোনার), আলম সোনার (পিতা-মৃত আনোয়ার সোনার), আব্দুল সাত্তার সরদার (পিতা-মৃত জসমতুল্লাহ) ও আব্দুল আলিম (পিতা-আফজালুর রহমান)। অভিযুক্তদের সকলের বাড়ি আত্রাই উপজেলার হিঙ্গুলকান্দী গ্রামে।

তিনি আরও দাবি করেন, হামলাকারীরা সংঘবদ্ধভাবে তার ওপর প্রাণঘাতী হামলার পরিকল্পনা করেছিল। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ভুক্তভোগী আরও জানান, বিষয়টি নওগাঁ জেলা পুলিশ সুপারকে অবহিত করা হলে তিনি ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :