1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন মিন্টুর নির্বাচনী প্রচারণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জনআকাঙ্ক্ষার বাংলাদেশ ও তারেক রহমানের রূপান্তরের রাজনীতি; জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: মনিয়ারী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক চেয়ারম্যান এসএম ফারুক বখত্ দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:ঢাকা, বৃহস্পতিবার, ২০ মে ২০২৬: দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক আন্দোলন, জনসচেতনতা ও রোড সেফটি নিয়ে কাজ করা সেফ রোড ফাইটার সাংবাদিক তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর শাহবাগে অবস্থিত বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শ্যামলী থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরউই) যাওয়ার পথে বিজয় সরণি-তেজগাঁও ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

সড়ক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন কাজ করা একজন কর্মী নিজেই সড়ক দুর্ঘটনার শিকার হওয়ায় সহকর্মী, সাংবাদিক ও সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, সড়ক দুর্ঘটনা কাউকে বেছে নেয় না। পথচারী, যাত্রী, চালক, সাংবাদিক, উন্নয়নকর্মী কিংবা সড়ক নিরাপত্তা অধিকারকর্মী— সবাই সমান ঝুঁকির মধ্যে রয়েছেন।

রোড সেফটি সংশ্লিষ্টরা বলছেন, নিরাপদ সড়ক শুধু একটি দাবি নয়, এটি নাগরিকের জীবন রক্ষার মৌলিক অধিকার। তাই নিরাপদ গতি নিশ্চিত করা, মানসম্মত হেলমেট ও সিটবেল্ট ব্যবহার, পথচারীর নিরাপত্তা, দায়িত্বশীল চালনা এবং দুর্ঘটনা-পরবর্তী জরুরি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা জরুরি।

রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ ও তার সহকর্মী সাংবাদিকরা তরিকুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :