মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার ভোঁপাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়ার অভিযোগে সম্রাট শাহ নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা নাজিমুদ্দিন তার লোকজন নিয়ে এসে ওই যুবককে রাতেই জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (তারিখ ০৩ জুন) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে ভোঁপাড়া গ্রামের কয়েকজন যুবক প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্রাট শাহকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় তারা দুজনকে হাতেনাতে আটক করেন। পরে রবিন শাহকে বেঁধে রাখা হয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা গেছে।
এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন তার সমর্থকদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তিনি ও তার লোকজন জোরপূর্বক সম্রাট শাহকে স্থানীয়দের হেফাজত থেকে নিয়ে যান।
এ বিষয়ে কয়েকজন যুবক অভিযোগ করেন, আটক ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার সময় চেয়ারম্যান ও তার সহযোগীরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে চেয়ারম্যান নাজিমুদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে সম্রাট শাহ বা সংশ্লিষ্ট নারীর পরিবারের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
চেয়ারম্যান নাজিমুদ্দিনের সহযোগী রবিন বলেন, ঘটনা তেমন কিছু না, রাতের বেলা ওই মহিলাকে তার বাড়ীতে টাকা দিতে গেলে স্থানীয় জনতা তাকে আটক করে বেঁধে রাখে পরবর্তীতে চেয়ারম্যান সহ আমরা যেয়ে তাকে ছাড়িয়ে নিয়ে আসি।
ঘটনার সত্যতা ও অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন।
Leave a Reply