1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার বড়কোট ইউনিয়নের গড়িয়া গ্রামের বাসিন্দা মৃদুল গোমস্তা গ্রেপ্তার হয়েছেন। গত ১১ জুন বরিশাল নগরীর একটি ভাড়া বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গড়িয়া গ্রামের নজরুল গোমস্তার ছেলে মৃদুল গোমস্তা দীর্ঘদিন ধরে মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। এলাকাবাসীর দাবি, মৃদুল ও তার কয়েকজন সহযোগী অতীতে ছাত্রলীগের পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করতেন। তাদের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন অপরাধে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে, মৃদুলের চাচা নাসির গোমস্তাকে নিয়েও স্থানীয়দের মধ্যে নানা অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, তিনি একসময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তিকে হয়রানি এবং একাধিক মামলায় জড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও অভিযোগ উঠেছে।

মৃদুল গোমস্তার গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। অভিযোগগুলোর সত্যতা তদন্ত এবং আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :