1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬


মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি
:নওগাঁ জেলার সম্শ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আকস্মিকভাবে ধামইরহাট থানা পরিদর্শন করেছেন। তাঁর এ পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল থানার প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মান নিবিড়ভাবে পর্যালোচনা করা।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, মামলা সংক্রান্ত নথিপত্র, জিডি রেজিস্টার, ওয়ারেন্ট তামিল, তদন্ত কার্যক্রমসহ অন্যান্য দাপ্তরিক নথি গভীর মনোযোগের সঙ্গে পর্যালোচনা করেন। তিনি থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নির্ধারিত নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় পুলিশ সুপার দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা, নিষ্ঠা এবং মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের সবচেয়ে বড় শক্তি। তাই থানায় সেবা নিতে আসা প্রত্যেক নাগরিকের সঙ্গে সম্মানজনক, আন্তরিক ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও নির্দেশনা দেন, অপরাধ দমন, মামলা তদন্তের গতি বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে থানার প্রতিটি সদস্যকে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশের পাশাপাশি আরও দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তাঁর এ আকস্মিক পরিদর্শন ধামইরহাট থানার কর্মকর্তা ও সদস্যদের মধ্যে দায়িত্বশীলতা, কর্মোদ্যম ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :