1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প প্রতিনিধি: নওগাঁর আত্রাই-রাণীনগর আঞ্চলিক মহাসড়কের গোনা মোড় এলাকায় মোটরসাইকেল ডাকাতির চেষ্টার ঘটনায় তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাত দলের আরও পাঁচ সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাতে গোনা মোড় এলাকায় একটি মোটরসাইকেল ডাকাতির চেষ্টা চালায় সংঘবদ্ধ একটি দল। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ধাওয়া অভিযান পরিচালনা করে।

একপর্যায়ে রাণীনগর উপজেলা সদরের খট্টেশ্বর এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তবে অভিযানের সময় দলের আরও পাঁচ সদস্য পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর উত্তর সরদারপাড়া গ্রামের সেন্টু হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২১), বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের ফিরোজ মণ্ডলের ছেলে সানা মণ্ডল (২২) এবং একই গ্রামের মসিদুল ইসলামের ছেলে রাব্বী হাসান (১৯)।

পুলিশ জানায়, স্থানীয় জনসাধারণের তাৎক্ষণিক সহযোগিতার কারণেই তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে পলাতক পাঁচ সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং মহাসড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নিয়মিত টহল ও কঠোর নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :