1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আত্রাই কমিউনিটি ক্লিনিকে ঔষধ নিতে গিয়ে সরকারি কর্মচারী কর্তৃক শিশু ধর্ষণের অভিযোগ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলার মহাদিঘী গ্রামের একটি কমিউনিটি ক্লিনিকে ওষুধ নিতে গিয়ে এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার (৩০ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন বলে দাবি করেছে এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে তাকে মোছা. রুবি (ছদ্মনাম) হিসেবে উল্লেখ করা হচ্ছে।

পরিবারের সদস্য ও স্থানীয়দের অভিযোগ,শিশুটি ওষুধ নিতে কমিউনিটি ক্লিনিকে গেলে সেখানে দায়িত্বে থাকা অভিযুক্ত আতিকুর রহমান সুজা সুযোগ বুঝে কক্ষের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করে।পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

ভুক্তভোগী শিশুর ভাষ্য, “আমি আর আমার ছোট ভাই ওষুধ নিতে যাই, সেখানে আর কেউ ছিল না।আমার ছোট ভাইকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে আমার সঙ্গে খারাপ কাজ করে। পরে বলে, কাউকে বললে আমাকে মেরে ফেলবে। ভয় পেয়ে কাউকে কিছু বলিনি। তবে আমার সঙ্গে থাকা ছোট ভাই বাইরে অপেক্ষা করছিল। সে বাড়িতে গিয়ে বিষয়টি জানায়।”

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত আতিকুর রহমান সুজা একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।সে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলো এবং আত্রাই থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে। স্থানীয় কয়েকজনের দাবি, রাজনৈতিক প্রভাবের কারণে তিনি অতীতেও নানা অপকর্মে জড়িত ছিলো।

এদিকে,ঘটনার পর একটি রাজনৈতিক প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় লিখিত অভিযোগ অথবা মামলা হয়েছে কিনা তা জানার জন্য থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহবুব আলম কে একাধিকবার কল ও ক্ষুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :