1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই ডোমেস্টিক ক্রিকেট লীগের দ্বিতীয় সিজনের সফল সমাপ্তি পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় ধামইরহাটে মধ্যরাতের মাদকবিরোধী অভিযান, মাদকসেবনরত ৪ জন গ্রেফতার সামির আটকের পর ‘দেওগাঁয়ে তাণ্ডব’, বাড়ি দখল ও লুটপাটের অভিযোগ সামির গ্রেপ্তারের পর বাড়িতে আত্রাই মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ২১ দিনের কারাদণ্ড সংবাদ সম্মেলনে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সাবেক কাউন্সিলরের দাবি, নেপথ্যে ‘কানা খোকন’ ও তার সহযোগীরা আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালামালসহ অভিযুক্ত গ্রেপ্তার বহুমুখী সেবা প্রদানের পাশাপাশি উদ্যোক্তাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করছে অতিথি ডট কম বিগত বছরের লুটপাটের সিন্ডিকেটের বিতর্কিত ব্যক্তিদের নিয়ন্ত্রণে মুদ্রণ কাজ,বাড়বে প্রায় ৪০০ কোটিরও বেশি! আশুলিয়ায় ডিবি পুলিশের সাঁড়াশি অভিযান: ৪২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ সাভারে পারিবারিক বিরোধে হামলা-ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগ

পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় ধামইরহাটে মধ্যরাতের মাদকবিরোধী অভিযান, মাদকসেবনরত ৪ জন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ধামইরহাট উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম ধামইরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চকযদু গ্রামের রামজনম রবিদাসের শ্মশানে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বিহারীনগর গ্রামের মো. সোহেল রানা (২৭), দক্ষিণ চকযদু গ্রামের মো. মিলন ইসলাম (২১), একই গ্রামের মো. মেহেদী হাসান (২৭) এবং উত্তর চকযদু গ্রামের মো. মিলন ইসলাম (২৭)। তারা সবাই ধামইরহাট উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি সুযোগ বুঝে মাদক বিক্রি এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রশাসনের বক্তব্যে বলা হয়েছে, “মাদকের বিরুদ্ধে নওগাঁ জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। পুলিশ সুপারের নির্দেশনায় জেলার প্রতিটি থানায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে। সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। জনগণের সহযোগিতায় একটি নিরাপদ ও মাদকমুক্ত জেলা গড়ে তুলতে জেলা পুলিশ বদ্ধপরিকর।”

ধামইরহাট থানা পুলিশ আরও জানায়, মাদক, সন্ত্রাস, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :