1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

নওগাঁয় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি,প্রধান অভিযুক্ত গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার ধামইরহাটে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় ভিকটিমের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি মো: তাকমিম হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, ভিকটিম ওই মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় যাতায়াতের পথে শিবরামপুর গ্রামের মো: আলম হোসেনের ছেলে মো: তাকমিম হোসেন প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং কুরুচিপূর্ণ মন্তব্য করত। গত ৪ জুলাই শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ভিকটিম বাড়ির পাশে ছাগল বেঁধে ফেরার পথে অভিযুক্ত তাকমিম তার পথরোধ করে এবং জোরপূর্বক হাত ধরে টানাটানি ও শ্লীলতাহানির চেষ্টা চালায়। ভিকটিমের চিৎকারে সে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের মা এই ঘটনার প্রতিবাদ জানালে, অভিযুক্ত তাকমিম হোসেন তার আরও দুই সহযোগীকে নিয়ে ভিকটিমের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। এ সময় তারা ভিকটিম, তার মা ও ছোট ভাইকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে।

ঘটনাটি জানামাত্রই নওগাঁ জেলা পুলিশ সুপার বিষয়টি গুরুত্বের সাথে আমলে নেন এবং প্রকৃত আসামিদের দ্রুত গ্রেফতারের জন্য ধামইরহাট থানার অফিসার ইনচার্জকে কঠোর নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশনায় রাতেই পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত তাকমিম হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে,”নারী ও শিশুদের বিরুদ্ধে যৌন হয়রানি কিংবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক, তাদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

আসামি তাকমিমের সহযোগীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে ধামইরহাট থানা সূত্রে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :