1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ প্রধানমন্ত্রীর সফরের পর খুলে দেওয়া হলো মালোশিয়ার শ্রমবাজার মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আতঙ্কের মাঝেই প্রতিবাদী মিছিল,আহত অন্তত-০৩

নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬


মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নওগাঁর আত্রাই উপজেলায় আগামী কয়েক দিন বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতা আরও বাড়তে পারে এবং আত্রাই নদীর পানিও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ থেকে ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলের মতো আত্রাইয়েও থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উজানের বৃষ্টিপাত অব্যাহত থাকলে আত্রাই নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা দুর্বল হওয়ায় অনেক নিম্নাঞ্চলের মানুষ ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে কালিকাপুর, বিশা, মনিয়ারী, ভোঁপাড়া ও সাহাগোলা ইউনিয়নের নিচু এলাকায় নতুন করে জলাবদ্ধতা বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

কৃষি সংশ্লিষ্টরা জানান, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা দেখা দিলে আমন ধানের চারা ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া মাছের ঘের ও পুকুরের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ারও আশঙ্কা রয়েছে। তাই কৃষক ও মৎস্যচাষীদের আগাম সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আত্রাই নদীর পানির প্রবণতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হবে।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মো. মনিরুজ্জামান (ইউএনও) জানিয়েছে, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলায় প্রয়োজনীয় প্রদক্ষেপ নেওয়া হবে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :