1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
কচি কণ্ঠের আসরের রাজশাহী জেলা কমিটি গঠন ছাত্রলীগ থেকে ছাত্রদল! ক্ষমতা বদলেই ‘রঙ বদলের’ অভিযোগে এ.আর অনিককে ঘিরে তোলপাড় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট

এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

সাভার প্রতিনিধি : মঙ্গলবার ( ১১ এপ্রিল) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরে মরহুম ওয়াসিল উদ্দিনের নিজ বাসভবনের সামনে হতদরিদ্র ও এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মরহুম ওয়াসিল উদ্দিনের তৃতীয় ছেলে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম ওয়াসিল উদ্দীনের ছোট ছেলে সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

ঈদের আগ মুহূর্তে এতিম ছাত্ররা ঈদ বস্ত্র হিসাবে পাঞ্জাবি, পায়জামা , টুপি, জায়নামাজ পেয়ে অনেক খুশিতে সন্তোষ প্রকাশ করেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, আমার পিতা মরহুম ওয়াসিল উদ্দিন জীবিত থাকাকালীন সময়ে সব সময় চেষ্টা করতেন কিভাবে সমাজের সকলের উপকার করা যায়, তার সন্তান হিসাবে আমরাও চেষ্টা করি সকলের উপকারে যেন আসতে পারি। অবশেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মরহুম পিতা, পরিবার ও নিজের জন্য দোয়া চান ।

এ সময় মরহুম ওয়াসিল উদ্দীনের ছোট ছেলে ফখরুল আলম সমর জানান, ঈদের খুশিকে ভাগাভাগি করতেই তাদের এমন আয়োজন, ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে এমন আয়োজন ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় প্রায় ২৫০ জন বিভিন্ন মাদ্রাসা থেকে আসা এতিম ছাত্রদের মাঝে ঈদ বস্ত্র হিসেবে পাঞ্জাবী, পায়জামা, টুপি জায়নামাজ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন রমজানের শুরু থেকেই প্রতিদিন সমাজের হতদরিদ্রদের ও পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা করে আসছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :