1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আত্রাই বিদেশ পাঠাতে চেয়ে প্রতারণা আদম বেপারী আলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: দেশ জুড়ে কিছুতেই থামছে না মানবপাচারের মত নেক্কার জনক ঘটনা।একটু সুখের আসায় গ্রামগঞ্জের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের খেটে খাওয়া মানুষ গুলো পরিবারের সদস্যদের মুখে হাসি ফোঁটাতে শেষ সম্বল বিক্রি করে টাকা জমিয়ে তুলে দেয় বিভিন্ন এজেন্সি ও দালাল চক্রের হাতে।যাদের কপাল ভালো তারা অতি দ্রুতই চলে যায় প্রবাসে।

আর যাদের কপাল মন্দ তারা পড়ে আলাউদ্দিন আলার মত দালালচক্রের ও প্রতারক চক্রদের খপ্পরে আর তখনই তাদের কপাল পুড়ে।এমনই একটি ঘটনা ঘটেছে আত্রাই উপজেলার আমপুর গ্রামে আবুল কালাম আজাদের ছেলে ইমরান (২২) এর সাথে।আর এ ঘটনা ঘটিয়েছে একই ইউপির সিংসাড়া গ্রামের মৃত ইয়াসিন উদ্দিনের ছেলে মোঃ আলাউদ্দিন ওরফে আলা (৪৫)।

এ ঘটনায় ইমরানের ফুফাতো ভাই প্রাবাসী মোঃ বাবু হোসেন বলেন, আমি আমার ফুফাতো ভাইকে বিদেশ (সৌদি) নিয়ে আসার জন্য তার সাথে যোগাযোগ করি। সে আমার ফুফাতো ভাইকে ভিসা দিতে চেয়ে আমার কাছ থেকে তিন দফায় (০১।০৩।২০২২ ইং ৪৫০০০/-হাজার টাকা, ২২।০৪।২০২২ইং, ৬০,০০০/- টাকা,১৭।০৫।২০২২ইং ৪৫০০০/- হাজার টাকা) এবং (ইসলামী ব্যাংক একাউন্ট নং -২০৫০৭৭৭০২০৭০৮৫৮২৩) ১৭।১০।২২ইং তারিখে ১ লক্ষ টাকা, মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।

সেই সাথে অভিযোগ সূত্রে জানাযায়,ভুক্তভোগী ইমরানের ভাবি মোছাঃ আয়শা খাতুন (২৩),নিকটস্থ থানায় একটি লিখিত অভিযোগ করে বলেন,আমার দেবর মোঃ ইমরানকে বিদেশে পাঠানোর জন্য আমরা ০১ বছর পূর্বে ২ লক্ষ ৫০ হাজার টাকা প্রদান করি বিবাদী আলাউদ্দিন আলার নিকট।টাকা হাতিয়ে নেওয়ার পর সে বিদেশ না পাঠিয়ে বিভিন্ন ভাবে কালক্ষেপণ করতে থাকে।

পরবর্তীতে তাহার নিকট আমাদের দেওয়া ২ লক্ষ ৫০ হাজার টাকা চাইতে গেলে আজ দিবো কাল দিবো বলিয়া বিভিন্ন রকমের তালবাহানা করিয়া আসিতে থাকে। এমতাবস্থায় প্রায় ০৬ মাস পূর্বে আমরা বিবাদীর কাছে উক্ত টাকা ফেরত চাইলে বিবাদী আমাকে কোন টাকা পয়সা দিবেনা মর্মে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন জখমের ভয়ভীতির হুমকি প্রদান করেন।

এ বিষয়ে আত্রাই থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,আমরা লিখিত অভিযোগ পেয়েছি।ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :