1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য

আশুলিয়া পূজামন্ডপে মাতলামি, আহত-২ আটক-১

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:সাভারের আশুলিয়ায় পূজামন্ডপে মদ্যপান করে মাতলামি করতে নিষেধ করায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী হামলা চালিয়ে দুজনকে রক্তাক্ত জখমসহ ইউপি সদস্যর নিজস্ব অফিস ভাংচুর করেছে স্থানীয় বখাটেরা। এঘটনায় একজন আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে নয়ারহাট গোপীনাথপুর বংশী মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামের ছেলে মিলন (৩৩) কে আটক করা হয়।

এর আগে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট এলাকার গোপীনাথপুর পূজামন্ডপে এঘটনা ঘটে।

জানা যায়, মদ্যপান করা নিয়ে কথা কাটাকাটির জেরে হামলা চালিয়ে রাজীব নামের একজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে স্থানীয় বখাটেরা। এখবর শুনে স্থানীয় জনপ্রতিনিধি (ইউপি সদস্য) জসিম নামের একজনকে বিষয়টি জানার জন্য পূজামন্ডপে পাঠালে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। এরপর ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিবের অফিসেও হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাট করে হামলা কারীরা। এঘটনায় রাজীব হোসেন বাদী হয়ে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আহত রাজীব হোসেন (৩৭) পাথালিয়া ইউনিয়ন নয়ারহাট এলাকার চাকলগ্রামের মনজুরুল আলমের ছেলে।

অভিযুক্তরা হলো,মিলন,রাহাত,রাহুল,সোহান,করিম,হৃদয়,সাব্বির,নিশান বর্মন সহ অজ্ঞাত ৮-১০জন।

অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাত সাড়ে ৯টার দিকে পাথালিয়া ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বারের নিজস্ব কার্যালয়ের সামনে রাজীব অবস্থানকালে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় অভিযুক্তরা।

এসময় রাজীবকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে জসিম নামের একজন এগিয়ে এলে তাকেও বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আহতরা প্রাণ বাঁচাতে ইউপি সদস্যর অফিসে আশ্রয় নিলে ওই অফিসেও হামলা চালিয়ে ভাংচুরসহ ব্যাপক লুটপাট করে হামলাকারীরা। পরে স্বজরা এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা এলাকার বিতর্কিত এক নেতার অনুসারী। তারা আধিপত্য বিস্তারে এলাকায় আতংক সৃষ্টি করতে মাঝেমধ্যেই এলাকাবাসীর ওপর এমন হামলা চালায়।

এব্যাপারে পাথালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান হাবিব বলেন, গত রবিবার রাতে গোপীনাথপুর পূজামন্ডপে এলাকার কিছু বখাটে যুবক মদ্যপান করে মাতলামি করেছে। এমন খবরে জসিম নামের আমার একলোক ঘটনাস্থলে পাঠাই। তার আগেই অভিযুক্তরা এলোপাতাড়ি মারপিট করে রাজীবকে মাথা ফাটিয়ে দেয় ফলে পূজামন্ডপে বিরাট হট্টগোল শুরু হয়। জসিম এবিষয়টি জানতে চাইলে তার ওপর চড়াও হয়ে বেধরক মারপিট করে তাঁরা। আহতদের আমার অফিসে আশ্রয় দেয়ায় হামলাকারীরা আমার অফিসেও হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে লুটপাও করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আফজালুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :