1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর

ঢাকা-আরিচা মহাসড়ক পাহাড়ায় আওয়ামী নেতাকর্মীরা;আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

সাভার (ঢাকা) প্রতিনিধি,

বিএনপি-জামায়াতসহ কয়েকটি দলের ডাকা তিনদিনের অবরোধের প্রথমদিন রাজধানীর প্রবেশপথ ঢাকা-আরিচা মহাসড়কে আমিনবাজার অংশে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকেই মহাসড়কের পাশে আমিনবাজার ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবরোধ কর্মসূচি প্রতিহতে অবস্থান করতে দেখা যায় দলটির নেতাকর্মীদের।

এসময় আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, বিএনপি সবসময়ই কোন একটি কর্মসূচি দিয়ে আর মাঠে থাকেনা। তাদের উদ্দেশ্য হলো কর্মসূচির নামে জনমনে একধরনের আতংক সৃষ্টি করা। তাই আমরা বিএনপি ও জামাতের যেকোনো ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য সবসময় মাঠে আছি। প্রয়োজনে আমরা দিনরাত রাস্তায় থেকে যান চলাচলে যেন কোন বিঘ্ন না ঘটে এবং জনগণের জানমালের ক্ষয়ক্ষতি হওয়া রোধে পাহাড়া দিয়ে যাবো।

এসময় আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রাকিব হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা, সাভার থানা যুবলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাইম চৌধুরী, ঢাকা জেলা সেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান সৈয়দ ও আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম শ্যামলসহ স্থানীয় নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :