1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আওয়ামী লীগ নেতার করা চাঁদাবাজির মামলায় কারাগারে সাংবাদিক ফাহিম, নেপথ্যে ইউপি চেয়ারম্যানের অনিয়মের খবর আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর

ভোটারদের ভোটকেন্দ্রে আনা ও নৌকায় ভোট দেওয়ানো যুবলীগের দায়িত্ব, ত্রাণ প্রতিমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

সাভার (ঢাকা) প্রতিনিধি,
নির্বাচনের দিন ভোটারদেরকে ভোটকেন্দ্রে আনা এবং নৌকা মার্কায় ভোট দেওয়ানোর দায়িত্ব যুবলীগের বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এমপি।

রোববার (১২ নভেম্বর) বিকেলে সাভার থানা বাসস্ট্যাড এলাকায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার থানা যুবলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আমাদের অনেক উন্নয়নের কাজ চলমান আছে। এই কাজগুলোকে সমাপ্ত করতে হলে আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই। আর সে জন্য নৌকাকে আবার বিজয়ী করতে হবে। আজকের যুবলীগের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ নিতে হবে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা জয় বাংলা স্লোগান দেই, আমরা যারা নৌকাকে বিশ্বাস করি তারা কেউ নৌকার বাইরে যাব না। আমরা নৌকার পক্ষে কাজ করব।

তিনি আরো বলেন, নির্বাচনের দিন ভোটারদেরকে ভোটকেন্দ্রে আনা এবং নৌকা মার্কায় ভোট দেওয়ানো এই দায়িত্ব যুবলীগের। যুবলীগের সৈনিকরা নির্বাচনের দিন ভোর থেকে মাঠে থাকবে। তারা ভোটার লিস্ট দেখে দেখে ভোটারদেরকে বাড়ি থেকে নিয়ে আসবে এবং নৌকার উন্নয়ন এবং সফলতার কথা বলে নৌকা মার্কায় ভোট দেয়ার অনুরোধ করবে। তা নাহলে আমাদের বিজয় কঠিন হবে। ভোটের দিন সারাদিন আপনারা পরিশ্রম করবেন। কেউ যেন ষড়যন্ত্র না করতে পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবেন। এবারের বিজয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজান, সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাভার থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান ও সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম আক্তার বাবুসহ সাভার থানা যুবলীগের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে যুবলীগের নেতাকর্মীরা একটি র‍্যালি নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে কেক কেটে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :