1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই আ.লীগ নেতার ছেলের বাল্যবিবাহ, বৌভাত বন্ধে গিয়ে হেনস্তার শিকার ইউএনওসহ প্রশাসন আত্রাইয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে বাধার মুখে মোবাইল কোর্ট,বর-কনেসহ আটক ৩ পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল

কুরিয়ার সার্ভিসে আনা ক্রিমের কৌটায় ইয়াবা ; আটক ২ কারবারি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

সাভার (ঢাকা) প্রতিনিধি :

ঢাকার সাভারে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রিমের কৌটার ভেতরে করে অভিনব কায়দায় ইয়াবার চালান আনার সময় ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সাভার থানা পুলিশের ওসি দীপক চন্দ্র সাহার নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দলের হাতে আটক হয়েছেন দুই মাদক কারবারি।

রবিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন সাভার উপজেলা মডেল মসজিদের পাশের এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সাভার শাখা অফিস থেকে তাদের আটক করে সাভার মডেল থানা পুলিশ।

আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার পাংশা থানার সরিষা ইউনিয়নের মো. বাবুল (৩৫) ও ঢাকার ধামরাই উপজেলার মো. শরিফ (৩২)

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসার খবর জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাভারের এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসের শাখায় গিয়ে পাঁচটি ক্রিমের কৌটার ভেতর অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ২ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় দুই মাদক কারবারিকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে ঘটনার সাথে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা আছে কি না সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :