1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব দীর্ঘ রাজনৈতিক পথচলায় অবিচল কাজী রেজাউল হক সাঈদ, প্রবাসে থেকেও সক্রিয় বিএনপির রাজনীতিতে সাভার থানা যুবদলের সভাপতি পদে নেতাকর্মীদের পছন্দের শীর্ষে শহিদুল ইসলাম আত্রাই থানায় হঠাৎ পুলিশ সুপারের পরিদর্শন—মাদকবিরোধী অভিযান জোরদারের কঠোর নির্দেশ বিষাক্ত সিসার ধোঁয়ায় আতঙ্ক: আত্রাইয়ে ‘আর,এস,এস মেটাল ইন্ডাস্ট্রিজ’ ঘিরে জনস্বাস্থ্যের চরম ঝুঁকি আত্রাইয়ে বিদ্যুতের ভেলকিবাজি—ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জলসিঁড়ি আবাসনে রিহ্যাব নেতাদের মতবিনিময়, নীতিগত সহায়তার দাবি

আত্রাই আ.লীগ নেতাকে পূর্ণবাসন করে বানানো হলো বিএনপি’র উপদেষ্টা,এলাকায় নিন্দার ঝড়

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: আ.লীগের সহযোগী সংগঠন উপজেলা কৃষকলীগের কৃষি পণ্য ও ফসল বিষয় সম্পাদক মো. শহিদুল ইসলাম,পিতা বাহার আলী দেওয়ান,সাং কাঁশ্যবপাড়া, কে মোটা অংকের অর্থের বিনিময়ে আহসানগঞ্জ ইউপি বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।

আহসানগঞ্জ ইউনিয়ন(০৩ নং)বিএনপির সাত সদস্যের উপদেষ্টা পরিষদ মণ্ডলীর সদস্যের অনুমোদিত তালিকায় তার নাম রয়েছে ০৪ নাম্বারে।উক্ত উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয় ২৭ অক্টোবর ২৪ সালে।এ বিষয় নিয়ে থানা বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কেউ কল রিসিভ করেননি।

তারা বলেন, এই ইউনিয়ন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী এসএম রেজাউল ইসলাম রেজু এবং উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার আপন বড় ভাই মঞ্জুরুল ইসলাম মঞ্জু।এই ইউনিয়ন সহ কোনো ইউনিয়নে তাদের কথার বাহিরে কোনো কিছু হয় না তাই তারা তাদের ইচ্ছে মতো আ.লীগের লোকজনদের টাকার বিনিময়ে বিএনপিতে জায়গা করে দিচ্ছে, বিভিন্ন অনৈতিক সুযোগ সুবিধা নিয়ে।বিগত সময় মনোনয়ন প্রত্যাশী রেজু আওয়ামিলীগের সাথে লিয়াজু করে কোটি কোটি টাকা উপার্জন করেছে ঠিকাদারি করে।তিনি ও তার পরিবার বরাবরই আওয়ামিলীগের সাথে লিয়াজু বজায় রেখে আসছে আর এজন্য আমাদের দলের এই অবস্থা।ত্যাগী নেতাকর্মীর পদপদবী পায় না, পদ পায় এখনো আওয়ামিলীগেরা।

তাদের এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত তৃণমূল বিএনপির ত্যাগী নেতাকর্মীা।সেই সাথে নিন্দার ঝড় বইছে পড়া মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানে।

এ বিষয় নিয়ে নওগাঁ জেলা বিএনপির একজন সিনিয়র নেতার সাথে কথা বলা হলে তিনি বলেন,যদি এই অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।যারা আওয়ামিলীগকে পূর্ণবাসন করার চেষ্টা করবে তাদের বিএনপিতে কোনো জায়গা নাই,তারা আওয়ামীলীগের সাথে চলুক।আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কড়া নির্দেশ রয়েছে যারা আওয়ামিলীগকে দলে পরপদবী দিয়ে কাছে টেনে নিয়ে নিজেদের ভিতর বিভেদ সৃষ্টির চেষ্টা করবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :