1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জলসিঁড়ি আবাসনে রিহ্যাব নেতাদের মতবিনিময়, নীতিগত সহায়তার দাবি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার:জলসিঁড়ি আবাসন প্রকল্পে রিয়েল এস্টেট উদ্যোক্তাদের অংশগ্রহণ সহজ করতে নীতিগত সহায়তার দাবি জানিয়েছেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নেতৃবৃন্দ। এ লক্ষ্যে প্রকল্পের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমানের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় রিহ্যাবের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট মোঃ ওয়াহিদুজ্জামান এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া।

মতবিনিময়কালে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, জলসিঁড়ি আবাসন প্রকল্পে রিহ্যাব সদস্যদের অংশগ্রহণ বাড়াতে সিকিউরিটি ফি অর্ধেকে নামিয়ে আনা, প্ল্যান অনুমোদন ফি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর সমপর্যায়ে নির্ধারণ, অনুমোদন প্রক্রিয়া সহজীকরণ এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা প্রদান জরুরি।

তিনি আরও বলেন, জলসিঁড়ি আবাসন একটি সম্ভাবনাময় প্রকল্প। এখানে রিহ্যাব সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে পরিকল্পিত নগরায়ণ ত্বরান্বিত হবে এবং আবাসন খাতে নতুন গতি সৃষ্টি হবে, যা সামগ্রিকভাবে জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

জলসিঁড়ি আবাসন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান রিহ্যাব নেতাদের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি এ বিষয়ে ভবিষ্যতে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।

সভায় উভয় পক্ষই আবাসন খাতের উন্নয়ন ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :