1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মাত্র ১২ দিনে আত্রাইয়ে তিন মরদেহ উদ্ধার: আতঙ্কে জনপদ, বাড়ছে নিরাপত্তা নিয়ে শঙ্কা ৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা

আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একসঙ্গে ৭ জন চিকিৎসকের যোগদান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের চিকিৎসক সংকট নিরসনে একসঙ্গে ৭ জন চিকিৎসক যোগদান করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ খায়রুল আলমের নিকট তারা আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র জমা দেন।

নবযোগদানকৃত চিকিৎসকদের মধ্যে রয়েছেন—সহকারী সার্জন (সার্জারি) ডা. ইয়াসমিন আক্তার, সহকারী সার্জন (মেডিসিন) ডা. মোঃ তোফাজ্জল হোসেন, সহকারী সার্জন (গাইনি ও অবস) ডা. মোঃ মনির হোসেন জীবন, সহকারী সার্জন ডা. মোঃ রাশেদুল ইসলাম, সহকারী সার্জন (অফথালমোলজি) ডা. মোঃ শাহরিয়ার কবির, সহকারী সার্জন (পেডিয়াট্রিক্স) ডা. মোঃ আব্দুল্লাহ আল মামুন এবং ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. আফিয়া আদিলা খান পুষ্প।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ খায়রুল আলম নবাগত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি নতুন চিকিৎসকদের সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “একদিনে একসঙ্গে ৭ জন চিকিৎসকের যোগদান আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। এর ফলে দীর্ঘদিনের চিকিৎসক সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে। এতে করে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি পাবে এবং রোগীরা আরও উন্নত ও সময়োপযোগী চিকিৎসা সেবা পাবেন।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকটের কারণে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন চিকিৎসকদের যোগদানের মাধ্যমে এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজতর হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :