1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

আত্রাই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ, অসহায় মানুষের মুখে স্বস্তির হাসি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ ও বস্ত্র গরিব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নানাবিধ আর্থিক সংকটে পড়া নিম্নআয়ের মানুষের মাঝে এ সহায়তা কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে এনেছে।

উপজেলার নির্ধারিত স্থানে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এসএম রেজাউল ইসলাম রেজু। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সবসময় দেশের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানবিক সহায়তা কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, কোনো অসহায় মানুষ যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিয়মিত সহায়তা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল চকলেট, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও কামরুল হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, ০৩ নং আহসানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মনজুরুল আলম মঞ্জু এবং থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল আলম লিটন,মো. সইদুর রহমান, সভাপতি বাজার বণিক সমিতি। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আলাউল ইসলাম,আত্রাই থানার অফিসার্স ইনচার্জ আব্দুল করিম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান। তারা সহায়তা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শতাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, এই সহায়তা তাদের পরিবারের জন্য বড় ধরনের উপকার বয়ে আনবে, বিশেষ করে আসন্ন উৎসবকে সামনে রেখে এটি তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে, যাতে কোনো অসহায় মানুষ সাহায্য থেকে বঞ্চিত না হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :