1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:নওগাঁর আত্রাই উপজেলায় পুলিশের সরকারি দায়িত্ব পালনে বাধা প্রদান এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রভাব খাটানোর অভিযোগে স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (০২ মে) বেলা ৪ ঘটিকায় উপজেলার কাশিয়াবাড়ী হাট এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়াবাড়ী হাট এলাকা থেকে মাদকসেবনের অভিযোগে ওয়াসিম (৪০), পিতা- মৃত আজিত সরকারের বড় ছেলে ওয়াসিম সরকারকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। এসময় পুলিশ সদস্যরা নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আটক ব্যক্তিকে থানায় নেওয়ার পথে একটি অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন।

অভিযোগ রয়েছে, উপজেলার পারপাঁচুর গ্রামের বাসিন্দা রেন্টু (৩২) নামের এক যুবক পুলিশের গাড়ির গতিরোধ করে এসআই মো.ইউনূস আলীর সাথে ইচ্ছাকৃত ভাবে তর্কে লিপ্ত হয় দলীয় প্রভাব খাটিয়ে এবং নওগাঁ জেলা পুলিশ সুপার (এসপি)-এর নাম ব্যবহার করে আটক ব্যক্তিকে থানায় নিতে বাধা প্রদান করেন। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে সরাসরি বিঘ্ন সৃষ্টি হয় বলে স্থানীয়দের অভিযোগ।

স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত রেন্টু অতীতে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম বিপ্লবের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলেও জানা গেছে। এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় এলাকায় নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেন তিনি।

বর্তমানে রেন্টু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিনের মোটরসাইকেল চালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিজেকে বিএনপির নির্যাতিত কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে পুলিশের কাজে বাধা প্রদান করাকে সাধারণ মানুষ অত্যন্ত নেতিবাচকভাবে দেখছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, কোনো ব্যক্তি যদি সরকারি কাজে নিয়োজিত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে বাধা প্রদান করেন, তবে তা বাংলাদেশ দণ্ডবিধি এবং সংশ্লিষ্ট আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রভাব খাটানোর অভিযোগও গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

ঘটনার পর এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দাবি জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কেউ আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার সাহস না পায়।

এ বিষয়ে আত্রাই থানা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :