1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :

আত্রাই রাজনৈতিক মতভেদের জেরে মসজিদের ইমামকে চাকুরীচ্যুত—বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ, এলাকায় তীব্র প্রতিক্রিয়া

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলায় রাজনৈতিক মতভেদের জেরে এক মসজিদের ইমামকে চাকুরীচ্যুত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াতে ইসলামীর সমর্থক হওয়াকে কেন্দ্র করে মসজিদের ইমাম মো. ফিরোজ হোসেন-কে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা মান্নান ও শিপন এমপির নাম ভাঙিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনা শুরু হয়।

এলাকাবাসীর একাংশের দাবি, ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তার করে একজন ইমামকে চাকুরীচ্যুত করা অত্যন্ত নিন্দনীয় ও অনভিপ্রেত। তারা বলেন, “মসজিদ সকলের জন্য, এখানে দল-মতের কোনো বিভেদ থাকা উচিত নয়। একজন ইমামকে রাজনৈতিক কারণে সরিয়ে দেওয়া ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।”

এ বিষয়ে বিএনপির ঊর্ধ্বতন মহলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা জানান, ঘটনাটি তাদের অবগতির বাইরে ঘটেছে। তারা স্পষ্টভাবে বলেন, “এ ধরনের নেক্কারজনক কাজ আমরা সমর্থন করি না। যারা এই কাজ করেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিএনপি নেতৃবৃন্দ আরও বলেন, “দলীয় মতভেদ থাকতেই পারে, কিন্তু সেটিকে কেন্দ্র করে ধর্মীয় প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করা এবং একজন ইমামকে চাকুরীচ্যুত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।”

তারা আরও জানান, নওগাঁ-০৬ আসনের সংসদ সদস্য এস এম রেজাউল ইসলাম রেজু শপথ গ্রহণ শেষে এলাকায় ফিরে এলে উনার সঙ্গে পরামর্শ করে দ্রুত প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করেন, ধর্মীয় প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া জরুরি।

ঘটনাটি বর্তমানে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :