1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই পুলিশের কাজে বাধা, এসপি’র নাম ভাঙিয়ে আটক মাদকসেবীকে ছাড়ানোর চেষ্টা আত্রাই মাদকসেবীর হামলার অভিযোগ, হাসুয়া নিয়ে তাড়া—এলাকায় চরম উত্তেজনা সংবাদ প্রকাশের পর আত্রাই বেলী ব্রিজের সংস্কার কাজ শুরু, স্বস্তি এলাকাবাসীর মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, এসিল্যান্ড সাদিয়া আক্তারের আদালতে ৬ মাসের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

হুমায়ুন কবির:
ঢাকার আশুলিয়ার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন মাদকসেবী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত আশুলিয়ার জামগড়া ও আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর রাতেই নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আকতারের ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জামগড়া এলাকায় মাদক সেবন ও কারবারের অভিযোগ পেয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ১৪ জন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।
সাজা ঘোষণার পর রাত ১০টার দিকে প্রিজন ভ্যানে করে সাজাপ্রাপ্তদের ঢাকার আদালতে পাঠানো হয়।
আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :