1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ প্রধানমন্ত্রীর সফরের পর খুলে দেওয়া হলো মালোশিয়ার শ্রমবাজার মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আতঙ্কের মাঝেই প্রতিবাদী মিছিল,আহত অন্তত-০৩

খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

হুমায়ুন কবির:
সাভারের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আর্মি আইবিএ) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘ক্লাব ডে-২০২৬’। দিনব্যাপী এ আয়োজনে অংশ নেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। খেলাধুলা, প্রতিযোগিতা, ক্যারিয়ার উন্নয়নমূলক কার্যক্রম এবং উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে পুরো ক্যাম্পাস পরিণত হয় প্রাণচাঞ্চল্যে ভরপুর এক মিলনমেলায়।
আর্মি আইবিএ স্পোর্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক জোরদার করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করা। সকাল থেকেই মাঠজুড়ে ছিল শিক্ষার্থীদের সরব উপস্থিতি ও উচ্ছ্বাস।
এবারের ক্লাব ডে উপলক্ষে একসঙ্গে তিনটি ক্লাব—স্পোর্টস ক্লাব, মার্কেটিং অ্যান্ড ইনোভেশন ক্লাব (এমআইসি) এবং প্রোডাকশন অ্যান্ড অপারেশনস ক্লাব (পিওসি) বিভিন্ন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে।

আর্মি আইবিএ স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট, ফুটসাল টুর্নামেন্ট, ফুটবল কুইজ, ডার্টস থ্রো, কিক দ্য বল, বল থ্রো ও পিলো পাসিংসহ নানা প্রতিযোগিতা। প্রতিটি ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য। দিনশেষে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।
অন্যদিকে প্রোডাকশন অ্যান্ড অপারেশনস ক্লাব আয়োজন করে ‘বাকল আপ ৩.০—গেট ক্যারিয়ার ন্যাভিগেশন ফ্রম প্রফেশনালস’ শীর্ষক একটি ক্যারিয়ারভিত্তিক সেশন। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পেশাজীবীদের কাছ থেকে ক্যারিয়ার পরিকল্পনা ও কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা লাভ করেন।
একইসঙ্গে মার্কেটিং অ্যান্ড ইনোভেশন ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘বিজমার্ক—ইন্ট্রা ইউনিভার্সিটি বিজনেস স্ট্র্যাটেজি কম্পিটিশন’। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দলগতভাবে ব্যবসায়িক কৌশল প্রণয়ন ও উপস্থাপনার মাধ্যমে নিজেদের বিশ্লেষণী ও সৃজনশীল দক্ষতার প্রদর্শন করেন।
আয়োজকরা জানান, ক্লাব ডে শুধু বিনোদন বা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, টিমওয়ার্ক, সৃজনশীলতা, স্পোর্টসম্যানশিপ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্মি আইবিএ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান। তিনি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের আয়োজন একজন শিক্ষার্থীর ব্যক্তিত্ব বিকাশ, নেতৃত্বগুণ অর্জন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান শাহ চৌধুরী, ইএমই (অব.), মেজর সাদ মুহাম্মদ শেহাব (অব.), মেজর সৈয়দ সিরাজ-উল হক (অব.), মেজর মো. মিজানুর রহমান, ইএমই (অব.), সহকারী অধ্যাপক ও স্পোর্টস ক্লাবের মডারেটর আফজাল হোসেন, সহকারী অধ্যাপক ও এমআইসি মডারেটর মো. মাহাবুব মোরশেদ এবং প্রভাষক ও পিওসি মডারেটর রায়ান সানজানা প্রিয়তি।

শিক্ষার্থীরা বলছেন, আনন্দ-উচ্ছ্বাস, প্রতিযোগিতা ও বন্ধুত্বের বন্ধনে মুখর ‘ক্লাব ডে-২০২৬’ প্রমাণ করেছে, খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রম কেবল বিনোদনের মাধ্যম নয়; বরং নেতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার অন্যতম কার্যকর ক্ষেত্র।

আর্মি আইবিএ-এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ শাহেদ রহমান বলেন, “শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়াও সমান গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তাদের নেতৃত্বগুণ, দলগত কাজের মানসিকতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে। ক্লাব ডে-২০২৬ শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও পারস্পরিক সহযোগিতার চমৎকার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।”
লেফটেন্যান্ট কর্নেল মোঃ মিজানুর রহমান শাহ চৌধুরী বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। খেলাধুলা, প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্লাবভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা তৈরি করে। ‘ক্লাব ডে-২০২৬’-এর মতো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

আর্মি আইবিএ’র সহকারী অধ্যাপক ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর আফজাল হোসাইন বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমের কোনো বিকল্প নেই। ক্লাব ডে-২০২৬-এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নেতৃত্বগুণ, দলগত কাজের দক্ষতা এবং সৃজনশীলতা প্রকাশের সুযোগ পেয়েছে। এমন আয়োজন তাদের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি করার পাশাপাশি পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :