1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে ভিপি পুকুর ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ, ৭ ও ১৫ জুলাই ইজারা প্রদান সাভারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, ফখরুলকে লক্ষ্য করে দেলোয়ার হোসাইনের কড়া মন্তব্য সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের চেক পেলেন অসহায় ও দুস্থ পরিবার নওগাঁয় মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি,প্রধান অভিযুক্ত গ্রেফতার নিয়ামতপুরে চোলাই মদের কারখানায় পুলিশের বড় অভিযান, মাদক ট্যাবলেটসহ গ্রেপ্তার ২ আত্রাই ডোমেস্টিক ক্রিকেট লীগের দ্বিতীয় সিজনের সফল সমাপ্তি পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় ধামইরহাটে মধ্যরাতের মাদকবিরোধী অভিযান, মাদকসেবনরত ৪ জন গ্রেফতার সামির আটকের পর ‘দেওগাঁয়ে তাণ্ডব’, বাড়ি দখল ও লুটপাটের অভিযোগ সামির গ্রেপ্তারের পর বাড়িতে আত্রাই মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ২১ দিনের কারাদণ্ড সংবাদ সম্মেলনে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, সাবেক কাউন্সিলরের দাবি, নেপথ্যে ‘কানা খোকন’ ও তার সহযোগীরা

সাভারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ, ফখরুলকে লক্ষ্য করে দেলোয়ার হোসাইনের কড়া মন্তব্য

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ জুলাই, ২০২৬

হুমায়ুন কবির,সাভার :
সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়ের প্রতিফলন নিশ্চিতের দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
শনিবার বাদ আছর সাভার মডেল মসজিদের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ১৯৭১ সালের বিষয়ে জামায়াতে ইসলামীকে ক্ষমা চাইতে বলার আগে নিজের পরিবারের ইতিহাস দেখা উচিত। এ সময় তিনি দাবি করেন, মির্জা ফখরুলের বাবা মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজাকার ছিলেন এবং বিচারের মুখোমুখি হয়ে কারাভোগ করেছিলেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে একই ধরনের বক্তব্য দিলে জামায়াতও তার জবাব দেবে। তবে দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা চায় না বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে দেলোয়ার হোসাইন বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং গণভোটের রায়ের যথাযথ প্রতিফলন নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় কার্যক্রমে জনগণের মতামতের প্রতিফলন, প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর ঐকমত্য প্রতিষ্ঠার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সমাবেশে সভাপতিত্ব ও পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা জেলা জামায়াতের সেক্রেটারি এবং দলীয়ভাবে মনোনীত সাভার উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আফজাল হোসাইন।
এ সময় আরও বক্তব্য দেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসাইন, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও দলীয়ভাবে মনোনীত সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লা এবং জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, লেবার পার্টিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সাভার মডেল মসজিদ এলাকা থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :