1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ প্রধানমন্ত্রীর সফরের পর খুলে দেওয়া হলো মালোশিয়ার শ্রমবাজার মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আতঙ্কের মাঝেই প্রতিবাদী মিছিল,আহত অন্তত-০৩

চ্যানেল-এস থেকে কাশিমপুর প্রতিনিধি জামাল হোসেন কে বহিষ্কার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় কর্মরত চ্যানেল-এস এর প্রতিনিধি মো. জামাল হোসেনকে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছে কর্তৃপক্ষ।চ্যানেলটির নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, মো. জামাল হোসেন চ্যানেল-এস সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি এসব প্রতারণা ও অনিয়মের সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ চ্যানেল কর্তৃপক্ষের হাতে পৌঁছায়।

এসব ঘটনায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়া এবং নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কর্তৃপক্ষ তাকে তাৎক্ষণিক বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করে। এখন থেকে চ্যানেল-এস এর কোনো কার্যক্রমের সাথে তার কোনো সংশ্লিষ্টতা থাকবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অনুসন্ধানে আরও জানা যায়, অভিযুক্ত জামাল হোসেনের বিরুদ্ধে কাশিমপুর থানায় তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ সহ মামলা রয়েছে। তার এসকল বিতর্কিত কর্মকাণ্ডের খবর প্রকাশ হওয়ার পর চ্যানেল-এস কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন।

চ্যানেল-এস এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে তার সাথে কোনো প্রকার লেনদেন বা যোগাযোগ না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :