1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আলোচিত ‘লিপি আক্তার’ফেসবুক আইডির পরিচালনাকারী গ্রেপ্তার আত্রাই শিক্ষার মন্দিরে নকলের মহোৎসব: পরীক্ষার্থীদের হাতে গাইড-মোবাইল দীর্ঘ প্রতীক্ষার অবসান: আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বলা সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নন, থানায় জিডি জুলাই আন্দোলনের তাৎপর্য নিয়ে আত্রাই উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত শেষ ফোনকল, রহস্যজনক মৃত্যু ও একগুচ্ছ প্রশ্ন- ছেলে হত্যার বিচার চায় বৃদ্ধা “মা” আত্রাই নদীতে ইউএনওর নেতৃত্বে মোবাইল কোর্ট, অবৈধ জাল জব্দ ও ধ্বংস নওগাঁর হানিট্র্যাপ ৪ সদস্য গ্রেফতার,নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করতো টাকা বৃষ্টিভেজা রাতে খোলা আকাশের নিচে আর্তনাদ, পাশে দাঁড়ালেন ইউএনও মনিরুজ্জামান

আত্রাই থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার, জনবান্ধব পুলিশিং জোরদারের নির্দেশ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম শনিবার গভীর রাতে আত্রাই থানা আকস্মিক পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার থানার ব্যারাক পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে রোলকলে মতবিনিময় করেন। তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি থানায় আগত সেবাপ্রার্থীদের প্রতি আন্তরিক, মানবিক ও দ্রুত সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। একই সঙ্গে অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) তামিলের গতি বৃদ্ধি, বিট পুলিশিং কার্যক্রম আরও কার্যকর করা এবং জনবান্ধব পুলিশিং বাস্তবায়নে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুব আলম ও থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :