1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নাশকতা মামলায় শ্রমিকলীগের সভাপতি বিপ্লব গ্রেফতার আত্রাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক আটক,চেয়ারম্যানের বিরুদ্ধে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সন্তানদের সব জমিজমা লিখে দিয়েও বাড়িতে ঠাঁই হলো না বৃদ্ধা মায়ের! ন্যায়বিচারের আশায় থানায় আসলেন অসহায় মা উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার অভিযোগ: আহত সাংবাদিক, হাইকোর্টে রিট আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

জয়পুরহাটে কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতাসহ গ্রেপ্তার-১০

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের সময় জয়পুরহাটে কলেজ শিক্ষার্থীদেরকে হত্যা ও হত্যা চেষ্টায় ৪টি মামলায় সাবেক পৌর কাউন্সিলর জাকির হোসেন মোল্লা ও আওয়ামী লীগ নেতাসহ ১০জনকে সদর উপজেলার উত্তর জয়পুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৪ আগস্ট) জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ডিবি ও র‍্যাবের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো, সাবেক পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়পুরহাট পৌর এলাকার সাজেব পাড়া মহল্লার নান্নু মোল্লার ছেলে মোঃ জাকির হোসেন মোল্লা (৩৮), সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাসুদ রানা (৪২), চকশ্যাম গ্রামের আবু হোসেনের ছেলে মোঃ আলম হোসেন (৪৬) ও চক গোপাল গ্রামের বেলাল উদ্দিনের ছেলে মোঃ আবু জাফর জনি (৪২), পম্চিম পারুলিয়া গ্রামের নুরুন নবীর ছেলে মিলন (২৫), কালাই উপজেলার তালোড়া বাইগুনি গ্রামের মৃত নইমুদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৪), মাত্রাই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আতিকুর রহমান আতিক (৩২) পাঁচবিবি উপজেলার মালিদহ গ্রামের নাছির উদ্দীনের ছেলে জাকির হোসেন (৩২), আটুল গ্রামের মৃত ছালামতের ছেলে গোলাম মোস্তফা মোস্ত(৬০) ও রামনগর গ্রামের মৃত ফজলুর ছেলে রুহুল আমিন (৩৫)।

পুলিশ জানান, গেল ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহরের কয়েকটি স্থানে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মৃত ও আহতের ঘটনায় পৃথক ৪টি
মামলায় জয়পুরহাট সদর থানা পুলিশ, ডিবি পুলিশ ও র‍্যাবের পৃথক অভিযানে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের আজ বেলা পৌনে বারটার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নাশকতা সৃষ্টিকারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :