1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা

ডাবলু অভিশাপ থেকে মুক্ত নাছিরপুর খাল, জনসাধারণের জন্য উন্মুক্ত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

১৬শ’ বিঘার নাছিরপুর খাল এখন উন্মুক্ত
খুলনার পাইকগাছায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল হয়ে থাকা নাছিরপুর খাল দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। প্রথম দিনের অভিযানে শত শত মানুষ খালে নেমে পড়েন, বাঁশের পাটা ও দখলদারদের অবৈধ স্থাপনা ভেঙে দেন নিজ হাতে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে খুলনার পাইকগাছা উপজেলার নাছিরপুর এলাকায় এই উচ্ছেদ অভিযান শুরু হয়। এর আগে মাইকিংয়ের মাধ্যমে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ও ১৬শ’ বিঘা আয়তনের খালটি জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়। খবর পেয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।

স্থানীয় কৃষক ও মৎস্যজীবী জেলেরা দীর্ঘদিন ধরে খালটি পুনরুদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে প্রশাসনের এমন পদক্ষেপে তারা আশার আলো দেখতে পাচ্ছেন বলে জানান।
একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত হন। তখন শত শত মানুষ খালে নেমে পড়েন এবং অবৈধভাবে স্থাপন করা বাঁশের পাটা, মাছ ধরার ফাঁদ ও বিভিন্ন অবকাঠামো নিজেরাই ভেঙে দেন। উচ্ছেদ করা হয় দখলদারদের ‘আস্তানা’ হিসেবেও ব্যবহৃত কিছু ঘরবাড়ি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :