1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

ধামসোনা ইউনিয়নে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

মো. শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:আজ (২১ নভেম্বর) ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধামসোনা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ডেন্ডাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ডাঃ সালাউদ্দিন বাবু।আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন,স্বেচ্ছাসেবক দল নেতা দেওয়ার হোসেন মিন্টু, সাইদুর রহমান,মিজানুর রহমান মিজান,হিরা,মানিক, নাজমুল,রুবেল হোসেন সহ আরও অনেকেই।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ সালাউদ্দিন বাবু বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা ও জনগণের অধিকার পুনঃ প্রতিষ্ঠার জন্য ৩১ দফা রূপরেখা সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, “বাংলাদেশ আজ এক চ্যালেঞ্জের মুখোমুখি। এই সংকট অতিক্রম করতে জনগণের ঐক্য, সংগঠিত আন্দোলন এবং পরিবর্তনের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি প্রয়োজন।”

অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা ৩১ দফার বিভিন্ন দিক তুলে ধরেন এবং স্থানীয় পর্যায়ে কীভাবে এ গণ-রূপরেখা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়া যায়—সেই বিষয়ে মতবিনিময় করেন।
নেতাকর্মীরা জানান, রাষ্ট্র মেরামতের এই রূপরেখা শুধু রাজনৈতিক দল নয়, বরং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি জনআন্দোলনের ভিত্তি তৈরি করবে।

আলোচনা সভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :