1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা

নওগাঁ-০৬ আসনে সৌজন্য সাক্ষাতে রাজনৈতিক সৌন্দর্যের দৃষ্টান্ত স্থাপন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম বিশেষ প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী এস.এম. রেজাউল ইসলাম রেজু সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পরাজিত প্রার্থী মোঃ খবিরুল ইসলামের সঙ্গে। নির্বাচনের পর এমন সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে এবং রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সাক্ষাৎকালে দুই নেতা আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরকে শুভেচ্ছা জানান। রাজনৈতিক ভিন্নতা থাকা সত্ত্বেও ব্যক্তিগত সম্পর্কের উষ্ণতা বজায় রেখে তারা মিষ্টিমুখ করেন, যা উপস্থিত সবার মাঝে এক ভিন্ন ধরনের সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়।

আলোচনায় তারা গণতান্ত্রিক চর্চা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং জনগণের প্রত্যাশা পূরণে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় করেন।

সচেতন মহল বলছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক সম্মান প্রদর্শনই সুস্থ ও পরিপক্ব রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন। তারা মনে করেন, বিরোধিতা নয়—বরং সৌহার্দ্য, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি গণতান্ত্রিক সমাজকে এগিয়ে নিতে পারে।

এ ধরনের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে সহমর্মিতা ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করবে এবং গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করছেন বিশ্লেষকরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :