1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা নিশ্চিতে জেলা পর্যায়ে গ্রাম আদালতের আউটরিচ সভা অনুষ্ঠিত ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর সাভারে আমিনবাজার ফাঁড়ির ইনচার্জ জাকির জেলার শ্রেষ্ঠ এসআই ১৬ বছর দখলে থাকা সরকারি কর্মচারির জমি জোরপূর্বক দখলের চেষ্টা, কিসমত গুনটিতে উত্তেজনা আত্রাই ধর্ষণ মামলায় আ.লীগ নেতা নাজিমুদ্দিন গ্রেপ্তার সরকারি সম্পদ চুরির অভিযোগে সংবাদ প্রকাশ,দুই সাংবাদিকসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা ইনকিলাবে সংবাদ প্রকাশের পর স্বাস্থ্য সহকারী হাবিবুর রহমানের বদলি

রমজান উপলক্ষে সৌদি আরবের উপহার খেজুর আত্রাইয়ের মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া উপহার খেজুর নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মানবিক সহায়তা কার্যক্রম সম্পন্ন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি আরবের দেওয়া মোট ১৮ কার্টুন খেজুর (প্রতিটি কার্টুনে ৮ কেজি) উপজেলার ৪৬টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়েছে। এতে মোট ১৪৪ প্যাকেট খেজুর মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে পৌঁছে দেওয়া হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেজুর বিতরণ কার্যক্রম পরিচালনা করেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।

তিনি বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সৌদি আরবের বাদশাহ প্রতিষ্ঠিত ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে পাওয়া এসব খেজুর পৌঁছে দিতে পেরে আত্রাই উপজেলা প্রশাসন আনন্দিত। রমজানের শিক্ষা হলো সহমর্মিতা, মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধি করা। এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় ও এতিম শিশুদের জন্য সহায়তা ও অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মঞ্জুরুল আলমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ সময় আত্রাই উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার দায়িত্বশীল ব্যক্তিরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং মানবিক সহায়তার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :