1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই মাদকবিরোধী অভিযানে ২২ লিটার চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাই মিথ্যা অপবাদে অবৈধ সালিশ বৈঠকের মাধ্যমে অর্থ আদায়,ইউএনও’র কাছে লিখিত অভিযোগ রাণীনগরে বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বরখাস্ত সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের দুর্নীতির সাম্রাজ্য ফাঁস; সিন্ডিকেট, ঘুষ আর জাল দলিল—সাভারের সাব-রেজিস্ট্রার জাকিরের বিরুদ্ধে অভিযোগের ঝড় আত্রাইয়ে হত্যা মামলার বাদী পরিবারকে প্রাণনাশের হুমকি: জামিন বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি রাণীনগর ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত আত্রাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এসএম রেজাউল ইসলাম রেজু রাণীনগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন সাভারে কোটি টাকার হেরোইনসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় র‍্যাবের জালে বন্দি আত্রাই’বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা এ্যাড. নাহিদুল ইসলাম বিপ্লব

সংবাদ প্রকাশের পর চালু হলো আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন (প্রায় ১ মাস ১৫ দিন) বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হয়েছে অ্যাম্বুলেন্স সেবা। আজ (১২ মার্চ) থেকে আবারও এই জরুরি সেবাটি চালু করায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও রোগীরা।

উল্লেখ্য, গত ০৫ মার্চ দৈনিক নতুন দিগন্ত পত্রিকায় “আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স রহস্যজনকভাবে বন্ধ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রোগীরা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এবং অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালুর দাবি জোরালো হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ আর এতে জরুরি রোগী পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল সাধারণ মানুষকে। বিশেষ করে দুর্ঘটনায় আহত রোগী, প্রসূতি মা কিংবা গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত জেলা সদর হাসপাতাল বা উন্নত চিকিৎসা কেন্দ্রে নেওয়ার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। অনেক সময় বাধ্য হয়ে রোগীর স্বজনদের ভাড়া করা যানবাহন বা ব্যক্তিগত উদ্যোগে রোগী পরিবহন করতে হচ্ছিল, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল।

সংবাদ প্রকাশের ১ সপ্তাহ পর অবশেষে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি পুনরায় চালু করেছে। এতে করে এখন থেকে জরুরি রোগী পরিবহনে আবারও সরকারি এই গুরুত্বপূর্ণ সেবাটি পাওয়া যাবে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, অ্যাম্বুলেন্স সেবা চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে। তারা আশা করছেন, ভবিষ্যতে যেন এ ধরনের গুরুত্বপূর্ণ সেবা দীর্ঘদিন বন্ধ না থাকে সে বিষয়ে কর্তৃপক্ষ আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি এখন থেকে নিয়মিতভাবে রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হবে এবং জরুরি সেবার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হওয়ায় জনস্বার্থে সাংবাদিকতার ইতিবাচক প্রভাব আবারও স্পষ্ট হয়েছে। তারা এ ধরনের জনস্বার্থমূলক সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :