1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

সাভারে ডিবির অভিযানে মাদক ব্যবাসায়ী গ্রেপ্তার, পিস্তল ও গুলি উদ্ধার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

সাভার প্রতিনিধিঃ সাভারের রাজাশন এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ মোঃ মেহেদি হাসান (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ডিবি ওসি রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মেহদি হাসান মানিকগঞ্জ সদর থানার মধ্যকৃষ্ণপুর গ্রামের আব্দুল মালেক ও লাভলী আক্তার দম্পতির বড় ছেলে। এর আগেও তার বিরুদ্ধে সাভার ও মানিকগঞ্জ এলাকায় একাধিক মাদকের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান বিপিএম সেবা পিপিএম (বার) এর নির্দেশনায়, ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্বিরা হাবিব খান পিপিএম সেবা এর সরাসরি তত্বাবধানে মাদক ব্যবায়ী মেহেদি হাসানকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার সিডিএমএস পর্যালোচনার মাধ্যমে জানা যায় মাদক ব্যবসায়ী মোঃ মেহদি হাসানের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ৯ মার্চ ২০১৯ সালে ঢাকার সাভার থানার এফআইআর নাম্বার ৪৪/২৭৭; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮। ৮ মে ২০১৮ তারিখে মানিকগঞ্জ সদর থানার এফআইআর নম্বর ২৮/৩৫৫। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা সহ একাধিক মামলার আসামি।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামি তার অপরাধ স্বীকার করে জবানবন্দি দেয়ায় তার বিরুদ্ধে সাভার মডেল অস্ত্র আইনে একটি মামলা করে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় তার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :