1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই নাশকতা মামলায় শ্রমিকলীগের সভাপতি বিপ্লব গ্রেফতার আত্রাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় যুবক আটক,চেয়ারম্যানের বিরুদ্ধে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত সন্তানদের সব জমিজমা লিখে দিয়েও বাড়িতে ঠাঁই হলো না বৃদ্ধা মায়ের! ন্যায়বিচারের আশায় থানায় আসলেন অসহায় মা উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার অভিযোগ: আহত সাংবাদিক, হাইকোর্টে রিট আশুলিয়ায় জিয়ার শাহাদাতবার্ষিকী পালন রক্তের সংকটে ভরসা ‘রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন’, হাজারো মানুষের জীবন রক্ষায় তরুণদের উদ্যোগ আত্রাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম, সম্পাদক ইমন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

সাভার প্রতিনিধি: সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে এস এ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময়ের আলো ও এশিয়ান টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমন।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলমগীর হোসেন নিরব (বাংলা টিভি), যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ (গণকন্ঠ), সাংগঠনিক সম্পাদক জাহিন সিংহ (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সুজন হাসান (দৈনিক ফুলকি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইমরান হাসান নিলয় (নয়া দিগন্ত), এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে কাজী সাইফ উদ্দিন (এশিয়া বানী), সুফিয়ান ফারাবী (আরটিভি) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন উপলক্ষে দিনব্যাপী মুখরিত ছিল এসোসিয়েশন কার্যালয়। দুপুরে সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সাংবাদিকদের জন্য ছিল বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন। দুপুরের পর নির্বাচন শেষে বিকেলে ঘোষণা করা হয় নয় সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

পরে নির্বাচিত নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সিনিয়র সদস্য গ্লোবাল টেলিভিশনের সাভার প্রতিনিধি তোফায়েল হোসেন তোফাসানী, সাভার টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক এখন টিভি ও দৈনিক কালবেলার সাভার প্রতিনিধি হুমায়ুন কবির, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, দৈনিক সংবাদের সাভার প্রতিনিধি লোটন আচার্য্য ও দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিনিধি অঙ্গন সাহা সহ সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :