1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন বিকেএসপি সাংবাদিকদের নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইজেএফের বিবৃতি, ক্ষমা চাওয়ার দাবি আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার ফাঁদে নিঃস্ব তিন্নি: ২ সংসার ধ্বংসের পর টাকা-সোনা লুটে পলাতক ছাত্রলীগ নেতা সেলিম মিরপুর আ.লীগ নেতার বিরুদ্ধে ভূমিদস্যুতা থেকে শুরু করে নানা অভিযোগ; গ্রেফতারের দাবি সচেতন মহলের আত্রাই-রাণীনগর মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টা ব্যর্থ,তিন ডাকাত গ্রেফতার;পলাতক আরও পাঁচজন সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা; স্বর্ণের চেইন ও টাকা লুট পুলিশ সুপারের নির্দেশনায় নওগাঁ সদর থানার অভিযানে চুরির রহস্য উদ্ঘাটন, গ্রেফতার ১ সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাৎ’ সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন, অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ধামইরহাট থানা আকস্মিক পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার, সেবার মানোন্নয়ন ও পেশাদারিত্বে দিলেন কঠোর নির্দেশনা নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত, পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিং জোরদারে পুলিশ সুপারের দিকনির্দেশনা

সাভার সড়ক দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স সহ দুটি বাসে আগুন নিহত-০৪

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫


মো.শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:
সাভার ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা কবলে পড়ে একটি অ্যাম্বুলেন্স ও দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এই ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ৪ ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় । নিহতদের মধ্যে এক শিশু দুই নারী ও এক পুরুষ রয়েছে। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

বুধবার (০৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পুলিশ টাউন এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে । পরে খবর পেয়ে তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স পুলিশ টাউন এলাকায় পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সাথে ধাক্কা দিলে পেছনে থাকা ঝুমুর পরিবহন নামে অন্য আরেকটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ সময় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার লিকেজ হয়ে আগুন ধরে যায়। পরে দুর্ঘটনা কবলিত পরিবহনের পেছন দিক থেকে অপর একটি শ্যামলী পরিবহন নামে আরেকটি বাজ ধাক্কা দিলে আগুন ছড়িয়ে পড়ে সেটিতেও। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার পর অ্যাম্বুলেন্স এর ভেতরে থাকা ৪ জনের মরদেহ উদ্ধার করে। তবে নিহতদের চেহারা দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :