1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের উন্নয়ন ও মানবসেবায় নীরব এক আলোকবর্তিকা— সিঙ্গাপুর প্রবাসী মো. সিরাজুল ইসলাম সিরাজ খেলা, উদ্ভাবন ও ক্যারিয়ার ভাবনায় মুখর আর্মি আইবিএর ‘ক্লাব ডে-২০২৬’ উজিরপুরে মৃদুল গোমস্তা গ্রেপ্তার, এলাকাজুড়ে আলোচনা আত্রাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ঘিরে গুরুতর অভিযোগ, ধামাচাপার চেষ্টার অভিযোগে এলাকায় চাঞ্চল্য আমিনবাজারে ডিবির জালে মাদকচক্র, ৪০ কেজি গাঁজাসহ আটক ৩ নিজ দলের নেতাদের হিংসা ও কোন্দলে দল ছাড়ছেন ত্যাগী কর্মীরা: রিফাত হাসান ভোঁপাড়া ইউনিয়ন পরিষদের আয়-ব্যয়ের হিসাব নিয়ে প্রশ্ন, চেয়ারম্যান নাজিমুদ্দিনসহ সংশ্লিষ্ট দপ্তরে তথ্য চেয়ে আবেদন আত্রাইয়ে ‘ধরাছোঁয়ার বাইরে’ আ.লীগ নেতা নাজিমুদ্দিন! ছাত্রদল নেতার বিরুদ্ধে দিলেন মামলা ভাকুর্তায় জমি নিয়ে সংঘর্ষ, ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি বাবু-সম্পাদক হিমেল

‘স্বপ্ন নিয়ে’ আরও ৩০ জনের কৃত্রিম পা সংযোজন করছে

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

সাভার প্রতিনিধি :বিভিন্নভাবে পা হারানো আরও ৩০ জন অসহায় মানুষের কৃত্রিম পা সংযোজন করছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে’। বিত্তবানদের সহযোগিতায় ‘স্বপ্ন নিয়ে’ সাভারের সিআরপি’র মাধ্যমে এই কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করে।

৩০ জন অসহায়ের কৃত্রিম পা সংযোজনের কার্যক্রম আজ ১২ জুন, ২০২৩ সাভারের সিআরপিতে শুরু হয়। এই সময় উপস্থিত ছিল সিআরপির কৃত্রিম পা সংযোজন বিভাগের প্রধান সোহানুল নিয়াজ ইমরান, ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (প্রশাসন) মীর তানভীর আহমেদ, সহকারী পরিচালক আমিনুল ইসলাম আরিফ, সহকারী পরিচালক সাকিব হাসান এবং সদস্য মতিউর রহমান।

বগুড়া থেকে আসা পা হারানো ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমি আজ থেকে ১৫ বছর আগে সিএনজি চালিত অটোরিকশা চালানোর সময় সড়ক দুর্ঘটনার শিকার হই। এসময় বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর অবশেষে ঢাকার পঙ্গু হাসপাতালে আমার পা কেটে ফেলতে হয়। প্রথম দিকে পরিবারের সাপোর্ট পেলেও পরবর্তীতে আমাকে বোঝা মনে করতে থাকে পরিবার। এসময় অনেক কষ্ট পেয়ে আবার এক পা নিয়েই ভাড়ায় ব্যাটারীচালিত অটোরিকশা চালানো শুরু করি। তিনি আরও বলেন, আমি ১৫ বছরে অসংখ্যবার স্বপ্ন দেখেছি যে, আমি দুই পায়ে হাঁটছি। কিন্তু সকাল হলেই দুই চোখ ভাসে অশ্রুজলে। মনে হয়েছিল আমার মনে হয় আর দুই পায়ে হাঁটা হবে না। কিন্তু সে স্বপ্নও পূরণ করতে যাচ্ছে ‘স্বপ্ন নিয়ে’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। আমার পাশের গ্রামের এক ছোট ভাই আমার নাম ঠিকানা নিয়েছিলেন। যখন সিআরপি থেকে আমার কাছে পা সংযোজনের জন্য ফোন আসে তখন খুশিতে আত্মহারা হয়ে যাই। কখন সিআরপিতে যাবো এমন মনে হয়। পরে আজ ভোরে এসে আমি সিআরপিতে নামি। আজ আমার পায়ের মাপ নেওয়া হবে। পরবর্তীতে আমাকে পা সংযোজন করে দেওয়া হবে। আমি এই সংগঠনের সমৃদ্ধি কামনা করি।
এ বিষয়ে ‘স্বপ্ন নিয়ে’র প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্ত অসহায় মানুষ দেখে থাকি। পক্ষাঘাতগ্রস্ত অসহায় এই মানুষেরা যেন কিছুটা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তাদের জীবন-যাপন যেন আরও সহজ ও সুন্দর হয়, সে লক্ষেই ‘স্বপ্ন নিয়ে’ এমন উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগকে বাস্তবায়ন করতে সিআরপি কর্তৃপক্ষসহ যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য যে স্বপ্ন নিয়ে হতে এর আগে ৭২ জন অসহায়কে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন করে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :