1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখলেন ইউএনও মনিরুজ্জামান ঢাকার আশুলিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আহ্বায়ক কমিটি গঠন রানীনগরে অভিযান: বসতবাড়ি থেকে ৯.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার নিম্নচাপের প্রভাবে আত্রাইয়ে টানা বৃষ্টির আশঙ্কা, বাড়তে পারে নদীর পানি ও জলাবদ্ধতা আত্রাই নদীর পানি বৃদ্ধি, পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা,পানিবন্দি কয়েকটি পরিবার আত্রাইয়ে বিশ্বকাপ ফুটবল খেলা শেষে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ প্রধানমন্ত্রীর সফরের পর খুলে দেওয়া হলো মালোশিয়ার শ্রমবাজার মানবতার অনন্য দৃষ্টান্ত: প্রবাসী সিরাজের উদ্যোগে আত্রাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প দেশের ইতিহাসে প্রথমবার সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি ঢাকার সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলা, আতঙ্কের মাঝেই প্রতিবাদী মিছিল,আহত অন্তত-০৩

হিন্দুদের নিরাপত্তায় ঢাল হিসেবে কাজ করবে বিএনপি — ডা. সালাউদ্দিন বাবু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

হুমায়ুন কবির:
হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ঢাল হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ–পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা–১৯ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
রোববার (২৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে ডা. বাবু বলেন—
“ধর্ম, বর্ণ, রাজনৈতিক মত—এসব ভেদাভেদ ভুলে আমরা মানুষের অধিকার ও নিরাপত্তার জন্য কাজ করতে চাই। হিন্দু ভাইদের নিরাপত্তায় বিএনপি ঢাল হিসেবে থাকবে। এই দেশ সবার, কারো একার না।”
তিনি আরও বলেন—
“এই অঞ্চলের অর্ধেক ভোটার নারীরা—এ বাস্তবতা ভুলে গেলে চলবে না। নারীদের কাছে নারীরা, আর পুরুষদের কাছে পুরুষরা গিয়ে ধানের শীষের ভোট চাইবে। মানুষের কাছে যেতে হবে—কারণ ক্ষমতার মালিক জনগণ।”
সভায় মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন—
“মাদক এখন এই অঞ্চলের একটি মহামারী। পাথালিয়াকে মাদকমুক্ত করতে বিএনপি নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। মাদকের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিচ্ছি।”

জনসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া,সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম–সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল,সাবেক সভাপতি আশুলিয়া যুবদল মো. আব্দুল হাই,
আশুলিয়া থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম,আশুলিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান মাষ্টার,শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোবারক হোসেন,যুগ্ম–সম্পাদক রুবেল শেখ।
এছাড়া সাভার–আশুলিয়া বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় ব্যানার, মাইক্রোবাস ও শ্লোগানে জনসভাস্থল মুখরিত করেন।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে গণসংযোগে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :