1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৬ উপলক্ষে রাণীনগরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আত্রাই নদীর তীরে বেদে পল্লীতে ঝড়ে প্রাণহানি—শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে উদ্বেগ, সহায়তার আশ্বাস প্রশাসনের আদালতের ‘অস্পষ্ট’ রায়কে ঢাল বানিয়ে পদোন্নতি ওহাব গ্রুপের সুবিধা, সরকারের ক্ষতি প্রায় ৫ কোটি টাকা মাদকবিরোধী অবস্থানের জেরে বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ, পাল্টাপাল্টি বক্তব্য প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছে জব্বার – আজাদ ও এমারত সম্মিলিত পরিষদ পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাত: নদীতে ঝাঁপ দিয়েও রক্ষা পেল না আসামী, নাটকীয় অভিযানে গ্রেফতার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই শিশুর মৃত্যু—আত্রাইয়ে চাঞ্চল্য, প্রশ্নের মুখে টিকাদান কার্যক্রম ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় প্রেমিক-প্রেমিকা: কোলা গ্রামে চাঞ্চল্য, গ্রাম্য সালিশে মীমাংসা নওগাঁয় এক রাতেই পরিবারের সকল সদস্যদের জা’বাই করে হ’ত্যা ভুট্টা ক্ষেতে আপত্তিকর অবস্থায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা,গ্রামবাসীর চাঞ্চল্যকর তথ্য

অসহায় দরিদ্রদের মুখে হাসি ফুটাচ্ছে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের এক মিনিটের ঈদ বাজার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

সাভার প্রতিনিধি : সারি সারি সাজানো নতুন পোশাক। একদল শিশু সেখানে ঘুরে ঘুরে পোশাক পছন্দ করছে। কেউ জামা পছন্দ করছে, কেউ বা শার্ট। শিশুদের সঙ্গে অভিভাবকরাও আছেন। সাজানো পোশাকগুলো কিনতে শিশু কিংবা তাদের অভিভাবকদের ব্যয় করতে হচ্ছেনা কোন টাকা।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ব্যতিক্রমী এই আয়োজন সাজানো হয়েছে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায়। ‘উৎসব হোক সবার জন্য’ স্লোগানকে সামনে রেখে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ১ মিনিটে ঈদ বাজার নামে এই ঈদ কেনাকাটার আয়োজন করা হয়েছে। সেখানে মাত্র ১ মিনিটেই এলাকার অসহায় দরিদ্র পরিবারের সদস্যরা মনের খুশিতে ঈদের বাজার করছে।

সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যেগে আয়োজন করা হয় এক মিনিটের ঈদ বাজার। প্রতিবারের ন্যায় এবারো সমাজের অসহায় ও দুস্থ, হতদরিদ্র জনগুষ্ঠি ও প্রতিবন্ধী মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।

‘বিনামূল্যে ১ মিনিটের ঈদ বাজার’ এর উদ্যোক্তা এবং সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে ৮ এপ্রিল সোমবার দুপুরে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর বড় মসজিদ রোড অবস্থিত চেয়ারম্যান বাড়িতে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামুল্যের এই ঈদ বাজারের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

‘এক মিনিটের ঈদ বাজার’ নামে অস্থায়ী এই বাজারের বিভিন্ন স্টল থেকে শিশুকিশোরসহ নানা বয়সী মানুষরা বিনামূল্যে ঈদের নতুন জামা কাপড়, শাড়ি, লুঙ্গি জুতাসহ পাচ্ছেন মুরগী, চাল-ডাল, সেমাই, চিনি দুধসহ আরো অনেক রকম খাদ্য সামগ্রী।

এই ১ মিনিটের ঈদ বাজারে কেনাকাটা করতে এসে সুমন ইসলাম নামে এক প্রতিবন্ধী যুবক আপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘এখান থেকে শার্ট, জুতা এবং পরিবারের জন্য ঈদের বাজার নিয়েছি। এই শার্ট পরেই ঈদের দিন নামাজে যাব।’

দিনব্যাপী চলা বিনামূল্যের এই বাজার থেকে ঈদের জামা কাপড়,শাড়ি,লুঙ্গি জুতাসহ দরকারি খাদ্যপণ্য পেয়ে খুশী সমাজের নানা বয়সী অসহায় হতদরিদ্র পরিবারের মানুষেরা।
এসময় কয়েক হাজার অসহায় ও দুস্থ প্রতিবন্ধী মানুষের মাঝে এক মিনিটের ঈদ বাজারে ঈদ সামগ্রী দেয়া হয়।

ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা ফখরুল আলম সমর গণমাধ্যম কর্মীদের বলেন, অসহায় হতদরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। যতদিন বেঁচে থাকব, সাধারণ মানুষের সুখ দুঃখ কষ্টগুলোকে ভাগাভাগি করে একসাথে বেঁচে থাকতে চাই। এ সময় ফখরুল আলম সমর সমাজের বিত্তবানদের অসহায় ও হতদরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে পাশে থাকার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :