1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত আত্রাই প্রতিষ্ঠাবার্ষিকীতে আ.লীগ নেতাদের নিয়ে কেক কর্তন,প্রশ্নের মুখে ইউএনও-ওসি ও বিএনপি নেতারা আত্রাইয়ে দুই প্রতিষ্ঠানে শতভাগ ফেল, ৫৪ প্রতিষ্ঠানে অকৃতকার্য ৯৫০ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে সাভারে ২৮ লাখ টাকা ও ২২ ভরি সোনা চুরি; ঘটনাস্থলে ওসি, মালামাল উদ্ধারের আশ্বাস জুলাই নিয়ে অশ্লীল মন্তব্য: শিক্ষিকা মুক্তি রাণীকে কারণ দর্শানোর নোটিশ আত্রাই জানালা দিয়ে যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপ, হাসপাতালে চিকিৎসাধীন সৌদির রিয়াদে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের ১৩ প্রবাসী নিহত, পরিবারের খোঁজ নিতে ছুটে গেলেন ইউএনও মনিরুজ্জামান জুলাই নিয়ে অশ্লীল মন্তব্য: শিক্ষিকা মুক্তি রাণীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওর সড়ক যোদ্ধা সম্মাননা-২০২৬ পেলেন জি এম খসরুজ্জামান মিন্টু

চুরি হয়ে যাওয়া ৩০ মাসের নুসরাতকে অক্ষত অবস্থায় উদ্ধার করে প্রশংসায় ভাসছেন,এসআই হারুন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

সাভার (ঢাকা) প্রতিনিধি :
সাভারে আমিনবাজার এলাকা থেকে চুরি হয়ে যাওয়া ৩০ মাসের ছোট্ট নুসরাতকে এক সপ্তাহ পর মায়ের বুকে ফিরিয়ে দিলো পুলিশ। হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে পুলিশকে কৃতজ্ঞতা জানান পরিবারটি।

শিশু পাচারকারী চক্রের হাত থেকে মা- বাবার নারী ছেরা ধন কোমলমতি এ শিশুটিকে অত্যন্ত সুকৌশলে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে উদ্ধার করে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ চৌকশ পুলিশ অফিসার পুলিশের উপ-পরিদর্শক হারুন অর রশীদ।

গত ১৬ মার্চ দুপুরে শিশু নুসরাতকে কৌশলে চুরি করে পালিয়ে যায় শিশু পাচারকারী দলের সদস্য প্রতিবেশী মাহবুব সিকদার। পরে নুসরাতের বাবা মো. শাহিনের দায়ের করা মামলায় শনিবার (২৩ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করেন পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ।এ সময় শিশু পাচারকারী চক্রের সদস্য
,পিরোজপুর জেলার কাউখালী থানার কাউখালী এলাকার সোহরাব সিকদারের ছেলে মাববুবকেও গ্রেপ্তার করা হয়।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক হারুন অর রশীদ কালবেলাকে বলেন, অভিযুক্ত মাহবুব ও ভুক্তভোগী শিশুটির পরিবার পাশাপাশি রুমে ভাড়া থাকতো সেই সুবাদে সে মাঝে মধ্যে নুসরাতকে তাদের ঘরে গিয়ে আদর করতো মাহবুব। এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ মার্চ সুযোগ বুঝে মাহবুব শিশুটিকে কোলে নিয়ে রুম থেকে পালিয়ে যায়। পরে কোথাও শিশুসহ তাকে না পেয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন শিশুটির পিতা। থানায় অভিযোগ দায়েরের পর থেকেই শিশুটিকে উদ্ধারে জোড় তৎপরতা চালাই। পরে গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহযোগিতায় শনিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি যাওয়া শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করি এবং অভিযুক্ত মাহবুবকে গ্রেপ্তার করি।

এদিকে চুরি হয়ে যাওয়া বুকের মানিক সন্তানকে ফিরে পেয়ে নুসরাতের বাবা মো. শাহিন আবেগে আপ্লুত হয়ে পরে বলেন পুলিশ অনেক কষ্ট করে আমার বুকের মানিক নুসরাতকে আমার বুকে এনে দিয়েছে। আমি এবং আমার পরিবার পুলিশের প্রতি চির কৃতজ্ঞ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :