1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ের বেলী ব্রিজে মরণ ফাঁদ—প্রতিনিয়ত দুর্ঘটনা, তবুও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলা, সাংবাদিকসহ আহত ২ অস্ত্র উদ্ধার, আতঙ্কে এলাকাবাসী নওগাঁ জেলা বিএনপি নেতার ছত্রছায়ায় ঘুষ বাণিজ্যের অভিযোগ,গণমাধ্যমকর্মীকে প্রাণনাশের হুমকি এলজিইডিতে আউটসোর্সিং নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রধান প্রকৌশলীর ঘনিষ্ঠতার প্রভাব, সিন্ডিকেটের নেতৃত্বে ম্যানেজার নূরুল ইসলাম আত্রাই ৩১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন উল্লাপাড়ায় ছাত্রদল নেতা পরিচয়ে হুমকি মারধরের অভিযোগ, অডিও ভাইরাল আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা, আতঙ্কে ব্যবসায়ী—দোষীদের গ্রেপ্তারের দাবি পুলিশের জালে ছিনতাইকারী: আত্রাই ঘটনা রাজশাহী থেকে গ্রেফতার ২ নওগাঁ জেলা আ.লীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ওমানে সোশ্যাল ক্লাব নির্বাচন: প্রবাসীদের কল্যাণে বড় প্রতিশ্রুতি নিয়ে প্রচারণায় রবিউল হোসেন

আত্রাইয়ের বেলী ব্রিজে মরণ ফাঁদ—প্রতিনিয়ত দুর্ঘটনা, তবুও প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেই

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলার আত্রাই উপজেলার আত্রাই নদীর উপর নির্মিত পুরনো বেলী ব্রিজটি বর্তমানে যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। কয়েক যুগ আগে নির্মিত এই ব্রিজটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলেও তা দিয়েই প্রতিনিয়ত চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। ফলে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিজটির লোহার পাতগুলোতে অসংখ্য ছোট-বড় ছিদ্র তৈরি হয়েছে। এতে পথচারীরা চলাচলের সময় প্রায়ই পা আটকে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সহ অনেকেই। অনেকেই এতে গুরুতর আহত হয়েছেন, এমনকি কেউ কেউ স্থায়ী পঙ্গুত্বও বরণ করেছেন।

এরই ধারাবাহিকতায় আজ (০৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে ৬০ এক মহিলা ব্রিজ পারাপারের সময় হঠাৎ করে লোহার ফাঁকে পা আটকে ফেলেন। এতে তিনি যন্ত্রণায় চিৎকার শুরু করলে আশপাশের পথচারীরা দ্রুত এগিয়ে আসেন। দীর্ঘ সময় চেষ্টার পর তাকে উদ্ধার করে স্থানীয়রা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হলে তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে স্থানীয়দের প্রশ্ন—আশ্বাসেই কি শেষ, নাকি এবার সত্যিই নেওয়া হবে কার্যকর উদ্যোগ?

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :