1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সাভারে নিষিদ্ধ আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি

এলজিইডিতে আউটসোর্সিং নিয়োগ বাণিজ্যের অভিযোগ প্রধান প্রকৌশলীর ঘনিষ্ঠতার প্রভাব, সিন্ডিকেটের নেতৃত্বে ম্যানেজার নূরুল ইসলাম

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

১৫ দিনে ২০০ নিয়োগ, লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি:স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আওতাধীন এলকেএসএস-এর একাধিক নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি ও অর্থ লেনদেনের গুরুতর অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানের ম্যানেজার নূরুল ইসলাম একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ বাণিজ্য নিয়ন্ত্রণ করছেন।

অভিযোগ রয়েছে, প্রধান প্রকৌশলীর ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে তিনি বিভিন্ন নিয়োগ কার্যক্রমে প্রভাব বিস্তার করছেন। ফলে প্রকল্প পরিচালক (পিডি) কর্মকর্তারাও অনেক ক্ষেত্রে তার প্রভাবের কাছে অসহায় হয়ে পড়ছেন।

সূত্র জানায়, এলকেএসএস-এর এইচআরসি শাখাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। এতে নূরুল ইসলামের ঘনিষ্ঠ পিয়ন হাবিব ও প্রশাসনিক শাখার সহকারী সোহেল সক্রিয় ভূমিকা পালন করছেন। কুড়িগ্রাম থেকে পিয়ন হাবিবকে ঢাকায় এনে নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, চাকরি প্রত্যাশীদের কাছ থেকে সিভি সংগ্রহ, যাচাই-বাছাই এবং অর্থ লেনদেনের কাজ হাবিবের মাধ্যমেই সম্পন্ন হয়। অধিকাংশ নিয়োগপ্রাপ্ত প্রার্থী তার মাধ্যমেই সুপারিশ পেয়েছেন বলে দাবি করা হয়েছে।

এদিকে, গত রমজানে জাইকা প্রকল্পের আওতায় কুড়িগ্রামে সহকারী প্রকৌশলী পদে প্রায় ৫ লাখ টাকা এবং চলতি মার্চে সিরাজগঞ্জে রিভার প্রকল্পে একই পদে প্রায় ৬ লাখ টাকার বিনিময়ে নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুধু প্রকল্প নয়, আউটসোর্সিং নিয়োগেও একই ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। মাত্র ১৫ দিনের মধ্যে ২০০-র বেশি নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :