1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাই উপজেলাসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মো. নাহিদুল ইসলাম বিপ্লব আত্রাইয়ে একই স্থানে বারবার ছিনতাই-ডাকাতি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন ধামসোনা ইউনিয়নে সেবার অন্য নাম আবুল কালাম আজাদ, মানবিক কর্মকাণ্ডে মুগ্ধ এলাকাবাসী কাস্টমস কর্মকর্তার বহনকারী সিএনজির গতিরোধ ও হত্যাচেষ্টার অভিযোগ,মামলা দায়েরের প্রস্তুতি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনালে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেফ রোড ফাইটার সাংবাদিক তারিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় আহত রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ি আটকে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মী ও প্রশাসনের সহায়তায় রক্ষা এলজিইডি ময়মনসিংহ সমাচার নির্বাহী প্রকৌশলী সালমান রহমান গিলে খাচ্ছে এলজিইডি রাণীনগরে কাস্টমস কর্মকর্তার গাড়ির গতিরোধ করে হত্যাচেষ্টার অভিযোগ, বিএনপি নেতাকর্মীদের সহায়তায় উদ্ধার আত্রাই মাদকের বিরুদ্ধে এমপি রেজুর জিরো টলারেন্স ঘোষণার পরদিনই ৩৫০ পিচ এম্পুল ইনজেকশন সহ আটক-০১

আত্রাইয়ে রাতের আঁধারে ক্যাবল লাইন কেটে নাশকতা, আতঙ্কে ব্যবসায়ী—দোষীদের গ্রেপ্তারের দাবি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:নওগাঁ জেলাহর আত্রাই উপজেলার শাহগোলা ইউনিয়নের নিকটবর্তী ভবানীপুর বাজার এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে রাতের অন্ধকারে একের পর এক ক্যাবল লাইনের তার কেটে নাশকতার ঘটনা ঘটছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে স্থানীয় ক্যাবল ব্যবসায়ীরা।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা পরিকল্পিতভাবে গভীর রাতে ক্যাবল লাইনের গুরুত্বপূর্ণ অংশগুলো কেটে দিচ্ছে। ফলে পুরো এলাকার সংযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং গ্রাহকরা পড়ছেন চরম ভোগান্তিতে। প্রায়ই এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্যতম মোছা. কোহিনূর বেগম (৫০), স্বামী মো. হাফিজার রহমান (৫৫)। তিনি “এইচকে ক্যাবল” প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এবং আত্রাই উপজেলার মির্জাপুর ভবানীপুর বাজার এলাকার বাসিন্দা। তিনি জানান, বারবার এভাবে লাইনের তার কেটে দেওয়ায় তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গ্রাহকদের কাছে সেবা প্রদান ব্যাহত হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, প্রতিবার লাইন কেটে ফেলার পর তা মেরামত করতে সময় ও অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে, যা ব্যবসার জন্য বড় ধরনের চাপ সৃষ্টি করছে। এতে শুধু আর্থিক ক্ষতিই নয়, বরং সেবার মান নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।

এদিকে স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, নিয়মিত এমন নাশকতার ফলে ইন্টারনেট ও টিভি সংযোগে বিঘ্ন ঘটছে, যা দৈনন্দিন জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে এলাকায় নিয়মিত টহল জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের অপরাধ আরও বৃদ্ধি পেতে পারে, যা পুরো এলাকার স্বাভাবিক পরিবেশকে হুমকির মুখে ফেলবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :