1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আসছে শেখ সোলায়মানের নতুন গান ‘মানব জীবন’ ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের কর্মসূচি, আহ্বানে রুহুল আমিন মুক্তা আত্রাই জমকালো আয়োজনে মেহেদী খেলাঘরের দ্বিতীয় আউটলেট উদ্বোধন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জুলাই যোদ্বা তমিজ উদ্দিনকে চান তৃণমূলের নেতাকর্মীরা পিয়ন থেকে কোটি টাকার সাম্রাজ্য: জলিলের সম্পদের উৎস নিয়ে শত প্রশ্ন আশুলিয়ায় যুবক নিখোঁজ, থানায় জিডি আত্রাইয়ে বিলুপ্তপ্রায় দেশীয় মাছ ফিরিয়ে আনতে ৮ স্থানে ২৭১ কেজি পোনা অবমুক্ত বদলগাছীতে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নওগাঁ জেলা আ.লীগের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

মো. শিফাত মাহমুদ ফাহিম বিশেষ প্রতিনিধি:নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ মার্চ বগুড়ার “মমইন ইকো পার্কে” আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিলনমেলায় রূপ নেয় পুরো আয়োজন।

অনুষ্ঠানে আত্রাই উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়, কুশলাদি বিনিময় এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, নওগাঁ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীরা একত্রিত হয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করেন। তারা বলেন, এমন আয়োজন শুধু আনন্দ ভাগাভাগির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দলের অভ্যন্তরীণ ঐক্য, যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নেতাকর্মীরা আরও বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সংগঠনের ঐক্য ও সুসংগঠিত থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের মিলনমেলা সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সার্বিকভাবে, ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানটি নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :