1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
পরকীয়ার অভিযোগে স্বামীর মৃত্যুর দাবি, গ্রাম্য সালিশে ৪০ হাজার টাকা জরিমানায় মুক্তি আত্রাইয়ে মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ৭ জনসহ মোট ৯ জনের মরদেহ আসছে আগামীকাল নতুন কুঁড়িতে সফল আত্রাইয়ের কিশোরদের উষ্ণ অভ্যর্থনা, সনদপত্র প্রদান আত্রাই প্রতিবেশীদের রোষানলে অসহায় বাণুর পানিবন্দি জীবন হিলি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি গোলাম রাব্বানী,সাধারণ সম্পাদক সোহেল রানা সংকট অনেক তবুও ৩১ দফার আলোকে সফলতার ট্র্যাকেই তারেক রহমানের সরকার ; পারভেজ মোহাম্মদ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস ক্যাডার, দুদকের মামলায় কারাগারে কামাল আত্রাই জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা,বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ আত্রাই ২০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

আত্রাইয়ে নিষিদ্ধ রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস; ব্যবসায়ীকে জরিমানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি: নওগাঁ জেলার আত্রাই উপজেলায় নিষিদ্ধ চায়না রিং জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৪ পিস রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জাল ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বিশা ইউনিয়নের নিকটস্থ সমসপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং মো.মাকসুদুর রহমান সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে বাজারের জাল ব্যবসায়ী সেলিমের দোকান থেকে গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ৮০ থেকে ১ লক্ষ টাকা মূল্যের ৩৪ পিস নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনে ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সরকার নিষিদ্ধ ঘোষিত চায়না রিং জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, চায়না রিং জালের ফাঁস অত্যন্ত সূক্ষ্ম হওয়ায় এতে রেণু, পোনা, ডিমওয়ালা মাছসহ ছোট-বড় প্রায় সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ে। ফলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়, জলাশয়ের প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল নষ্ট হয় এবং নদী-খাল-বিলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। এ কারণে সরকার মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের জালের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করেছে।

মৎস্য বিভাগ আরও জানায়, টেকসই মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার পরিহার, বৈধ জাল ব্যবহার নিশ্চিত করা, প্রজনন মৌসুমে মাছ আহরণ থেকে বিরত থাকা এবং অবৈধ জাল বিক্রি বা ব্যবহারের তথ্য প্রশাসনকে জানাতে সকলের সহযোগিতা প্রয়োজন। এতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং জলাশয়ের জীববৈচিত্র্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :