1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

আত্রাইয়ে ভিপি পুকুর ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ, ৭ ও ১৫ জুলাই ইজারা প্রদান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসন ভিপি (ভেস্টেড প্রপার্টি) পুকুর ইজারা প্রদানের লক্ষ্যে একটি ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, ১৪৩৩-১৪৩৫ বাংলা সন পর্যন্ত ৩ (তিন) বছরের জন্য প্রকাশ্য ডাকের মাধ্যমে পুকুরগুলো ইজারা প্রদান করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইজারায় অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত পুকুর সরেজমিনে পরিদর্শন করে আগামী ৭ জুলাই ২০২৬ (মঙ্গলবার) ও ১৫ জুলাই ২০২৬ (বুধবার) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে উপস্থিত থাকতে হবে।

ইজারার শর্তাবলীতে উল্লেখ করা হয়েছে, সর্বোচ্চ দরদাতাকে তাৎক্ষণিকভাবে মোট ডাকার মূল্যের ২৫ শতাংশ জমা দিতে হবে। এছাড়া নির্ধারিত হারে আয়কর ও ভ্যাট পরিশোধ করতে হবে এবং বাকি অর্থ সরকারি বিধি অনুযায়ী পরিশোধ সাপেক্ষে ইজারা প্রদান করা হবে। ইজারাগ্রহীতাকে সকল সরকারি নিয়ম-কানুন মেনে চলতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইজারা কার্যক্রম ২০০১ সালের অর্পিত সম্পত্তি আইন ও সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।

প্রকাশিত তালিকায় উপজেলার বিভিন্ন মৌজার মোট ২৫টি ভিপি পুকুর ইজারার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিটি পুকুরের ভিপি কেস নম্বর, খতিয়ান ও দাগ নম্বর, আয়তন এবং ইজারার তারিখ পৃথকভাবে উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান স্বাক্ষর করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :