1. ssexpressit@gmail.com : admin :
  2. dailynatundiganto@gmail.com : Homayon Kabir : Homayon Kabir
সর্বশেষ :
আত্রাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের আত্রাইয়ে গাঁজা-ট্যাপেন্টাডলসহ দুই মাদক ব্যবসায়ী আটক আত্রাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়, গুরুত্ব পেল মাদক-বাল্যবিবাহ-সাইবার অপরাধ আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে হাটবাজারে গণসংযোগে বিএনপি নেতা হামিদুল হক বাবু’র আত্রাই ২১০ পিস নেশাদ্রব্য টাপেন্টাডলসহ এক নারী আটক গ্যাসের দাবিতে সাভারে তিতাস অফিস ঘেরাও করে বিক্ষোভে করেছে ব্যাংক টাউনবাস গত আগস্টে আত্রাইয়ে গলায় ফাঁস দিয়ে ৪ নারীর মৃত্যু, এক মাসেই চার আত্মহত্যা নিয়ে উদ্বেগ আত্রাইয়ে রাস্তা নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ- সমাধানের আশ্বাস ইউএনওর আত্রাইয়ে মৎস্য ও পশুখাদ্যের দোকানে অভিযানে অর্থদণ্ড

আত্রাই নদীর পানি বৃদ্ধি, কালিকাপুরের আটগ্রামে ভাঙনের শঙ্কা: ঝুঁকিতে ৬৫০০ বিঘা ধানক্ষেত

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬


মো.শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি
:অতি বৃষ্টির কারণে আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের আটগ্রাম সংলগ্ন এলাকায় নদী ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীর তীরবর্তী এলাকায় মাটি সরে যেতে শুরু করায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে প্রায় ৬৫০০ বিঘা জমির ধানক্ষেত ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়বেন এলাকার শতাধিক কৃষক।

ভাঙন ঠেকাতে স্থানীয় গ্রামবাসী ইতোমধ্যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বস্তা ও মাটি ফেলে নদীর তীর রক্ষার কাজ শুরু করেছেন। তবে পর্যাপ্ত বস্তা ও মাটির অভাবে তাদের এই উদ্যোগ ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় স্থানীয়রা মাটির ব্যবসায়ীদের প্রতি জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় মাটি সরবরাহের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বিষয়টি দ্রুত সমাধানে নওগাঁ-০৬ আসনের এমপি মহোদয় কৃষি কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এলাকাবাসীর দাবি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে নদী ভাঙনে ফসলি জমি বিলীন হয়ে কৃষকদের অপূরণীয় ক্ষতি হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ :